খেলা

ঘরে থেকেই যুদ্ধ করতে হবে: রুবেল

নিউজ ডেস্কঃ

প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্নধর্মী পোস্ট দিয়ে থাকেন বাংলাদেশের তারকা পেসার রুবেল হোসেন। মাঝে মাঝে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সচেতনতামূলক কথাও বলে থাকেন। চলমান করোনা সংকট নিয়ে এর আগেও কয়েকবার কথা বলেছেন সামাজিক যোগাযোগমাধ্যমেও। তার ঈদের শুভেচ্ছাতেও করোনার প্রভাব স্পষ্ট।

বাংলাদেশে প্রতিদিনই করোনা পরিস্থিতি খারাপ হচ্ছে। এর মধ্যেই এসেছে ঈদুল ফিতর। সরকার থেকে বলা হয়েছে, সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদ পালনের। কোলাকুলি ও হ্যান্ডশেক না করার পরামর্শ দেওয়া হয়েছে। এককথায় খুব অচেনা এক ঈদ পালিত হচ্ছে বাংলাদেশসহ সারা বিশ্বে। এমন অবস্থাকে রুবেল বলছেন, ‘এবারের ঈদ এসেছে ভিন্নরূপে, করোনার করুণ সুরে’।

করোনাকালে বাংলাদেশের প্রায় সব তারকারাই তাদের ভক্তদের উদ্দেশ্যে সচেতন থাকার আহ্বান জানাচ্ছেন। রুবেলও তার ভক্তদের উদ্দেশ্যে ঈদ শুভেচ্ছায় দিয়েছেন সতর্কবার্তা। তিনি বলেন, ‘বিশ্বজুড়ে এক অস্থির সময় চলছে, একরত্তি ভাইরাসের সঙ্গে সৃষ্টির সেরা মানবের লড়াই! এই যুদ্ধে জয়ী হতে হলে আমাদের ঘরে থেকেই যুদ্ধ চালিয়ে যেতে হবে। নিজেকে ভালো রাখতে হবে, পরিবারকে ভালো রাখতে হবে এবং আমাদের দেশকে ভালো রাখতে হবে।’

ঈদ উদযাপন বাইরে না করে ঘরের ভেতরেই করার আহ্বান এই পেসারের, ‘এই বছর ঈদ উৎসবটি এসেছে ভিন্নরূপে, করোনার করুণ সুরে। তাই এবারের ঈদ আমাদের পালন করতে হবে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি জেনে এবং সঠিকভাবে তা মেনে। আসুন আমরা পরিবারের সঙ্গে আমাদের প্রিয় উৎসব ঈদ উদযাপন করি।’

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা