খেলা

আইসিসির নির্দেশনা নিয়ে সন্দিহান সাকিব

স্পোর্টস ডেস্ক:

মহামারি করোনার কারণে স্থগিত রয়েছে বিশ্বের সকল ধরনের ক্রিকেট। করোনার এমন পরিস্থিতিতে পরবর্তী সময়ে মাঠে কীভাবে ক্রিকেট ফিরবে তা নিয়ে বোর্ডগুলোকে নির্দেশিকা দিয়েছে আইসিসি।

তবে আইসিসির এমন নির্দেশনায় পরিস্কার ব্যাখ্যা পায়নি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। যদিও এই মুহূর্তে আইসিসির নিষেধাজ্ঞায় মাঠের বাইরে আছেন বাংলাদেশের সবচেয়ে বড় তারকা। তিনি মনে করেন মাঠে ক্রিকেট ফেরানোর আগে আইসিসির অনেক প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে।

সাকিবের মতে, আইসিসির পক্ষ থেকে আরও স্বচ্ছভাবে বর্ণনা করা হোক নির্দেশনাগুলো। কেননা ক্রিকেট মাঠে সামাজিক দূরত্ব নিশ্চিত করা খুবই কঠিন ব্যাপার।

সাকিব বলেন, ‘আমরা এখন শুনতে পাচ্ছি যে, করোনাভাইরাস ১২ ফুট দূরেও সংক্রমিত করতে পারে, তিন বা ছয় ফুট নয়। তার মানে দুজন ব্যাটসম্যান ওভার শেষে কথা বলতে পারবে না? তারা নিজেদের প্রান্তেই দাঁড়িয়ে থাকবে? মাঠে কোন দর্শক থাকবে না? উইকেটরক্ষকরা আরও দূরে গিয়ে দাঁড়াবে? ক্লোজ ইন ফিল্ডারদের ক্ষেত্রেই বা কী হবে?’

তার আশা, কোন ধরনের ঝুঁকি নিতে যাবে না আইসিসি, ‘আমার মনে হয় না, পুরোপুরি নিশ্চিত হওয়ার আগে আইসিসি কোন ঝুঁকি নেবে। বিষয়টা যাই হোক, জীবন সবার আগে। আমি নিশ্চিত আইসিসিও নিরাপত্তার কথাই আগে ভেবে দেখবে।’

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা