খেলা

সেনাবাহিনীতে যোগ দেবেন টটেনহামের সন

স্পোর্টস ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে প্রায় এক মাসেরও বেশি সময় ধরে বন্ধ ইউরোপের শীর্ষ ফুটবল লিগগুলো। তাই অবসর সময়টা হেলায় কাটাতে চান না ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহামের দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ড সন হিয়ুং-মিন। তাই ২৮ বছর বয়সী কোরিয়ান এই ‘রোনালদো’ সেনাবাহিনীতে যোগ দিচ্ছেন বলে জানা গেছে।

দক্ষিণ কোরিয়ার প্রত্যেক যুবাদের সেনাবাহিনীতে যোগ দেওয়া বাধ্যতামূলক। দুই বছরের জন্য মিলিটারী ট্রেনিংয়ের পাশাপাশি নিয়োজিত থাকতে হয় জনকল্যাণমূলক কাজে।

তাই ফুটবলার হলেও নিয়মের বাইরে ছাড় পাচ্ছেন না ‘কোরিয়ান রোনালদো’ সন।

অবশ্য ছাড় তিনি কিছুটা হলেও পেয়েছেন। অন্যান্য কোরিয়ান যুবকদের যেখানে দুই বছর কঠোর নিয়ম পালন ও ট্রেনিং করতে হয়, সেখানে সন সেনাবাহিনীতে থাকবেন মাত্র তিন সপ্তাহ। তার অবশ্য কারণও আছে।

করোনার কারণে প্রিমিয়ার লিগ স্থগিত হওয়ার পর বাড়ি ফিরেন সন। ছিলেন ১৪ দিনের আইসোলেশনেও। ফের কবে মাঠে ফুটবল গড়াবে তার অনিশ্চয়তা থাকায় এক পর্যায়ে তিনি সিদ্ধান্ত নেন অনাকাঙ্খিত অবসরে অন্তত মিলিটারী ট্রেনিংটা শেষ করে ফেলার।

টটেনহাম ফুটবলার সন-মিন সোমবার (২০ এপ্রিল) বাধ্যতামূলক সেনাবাহিনীর কর্তব্য সম্পাদনের জন্য যোগ দেবেন দক্ষিণ কোরিয়ার জেহুরের দক্ষিণ দ্বীপ ম্যারিন ক্যাম্প কর্পস বুট ক্যাম্পে। ০৮ মে পযর্ন্ত স্থায়ী হবে তার ট্রেনিং। প্রাথমিকভাবে তিনি ট্রেনিংয়ে যোগ দেবেন ৯ম বিগ্রেড ম্যারিন কর্পসে। সন ট্রেনিংয়ের পাশাপাশি কম্যুনিটি সার্ভিস দিবেন ৫৪৪ ঘণ্টা।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা