খেলা

ধনীদের প্রতি সাকিবের আহ্বান

স্পোর্টস ডেস্ক:

মহামারি করোনাভাইরাসের কারণে অসহায় হয়ে পড়া দেশের দরিদ্র ও সীমিত আয়ের মানুষের প্রতি সাহায্যের হাত বাড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানিয়েছেন সাকিব আল হাসান।

শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় 'সাকিব আল হাসান ফাউন্ডেশন'র ফেসবুক পেজ থেকে লাইভে এসে সাকিব এই আহবান জানান। "ফান্ড রেইজিং" ফেইসবুক সেশনে এই দেশ সেরা ক্রিকেটার কোভিড-১৯ মহামারি নিয়ে আলোচনার পাশাপাশি ভক্তদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

ভক্তদের সঙ্গে আলোচনায় কোভিড-১৯ নিয়ে সবাইকে সচেতন থাকার আহবান জানান সাবেক টাইগার অধিনায়ক।

দেশের বিত্তবানরা চাইলে ব্যক্তিগত উদ্যোগে কিংবা তার প্রতিষ্ঠিত 'সাকিব আল হাসান ফাউন্ডেশন'র মাধ্যমে দুস্থদের পাশে দাঁড়ানোর আহবান জানান। সাকিবের ফাউন্ডেশন দুস্থদের জন্য খাদ্যসামগ্রী, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য পিপিই'র ব্যবস্থা করবে।

বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার বর্তমানে পরিবারের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং সেখানেই তিনি দ্বিতীয় সন্তানের পিতা হওয়ার অপেক্ষায় আছেন। এর আগে ২১ মার্চ যুক্তরাষ্ট্রে পৌঁছে একটি হোটেলে স্বেচ্ছা আইসোলেশনে ছিলেন তিনি।

যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা আইসোলেশনে থাকাকালীন নিজের ফাউন্ডেশনের মাধ্যমে করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য কাজ করার ঘোষণা দিয়েছিলেন সাকিব। তার এই ফাউন্ডেশন এরইমধ্যে 'মিশন সেভ বাংলাদেশ' স্লোগান নিয়ে দুস্থদের জন্য কাজ শুরু করেছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা