খেলা

বিশ্বকাপ জয়ী নরমান হান্টার আর নেই

স্পোর্টস ডেস্ক:

প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে এবার মারা গেলেন কিংবদন্তী ফুটবলার নরমান হান্টার। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৬ বছর। ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ জয়ী এই ফুটবলারের মৃত্যুর সংবাদ নিশ্চিত করে লিডস ইউনাইটেড।

করোনায় সংক্রামিত হয়ে গত ১০ এপ্রিল হাসপাতালে ভর্তি হন হান্টার। এরপর চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন কিংবদন্তী এই ফুটবলার।

শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ করে এক সপ্তাহ করোনাভাইরাসের সাথে যুদ্ধ শেষে না ফেরার দেশে চলে গেলেন লিডস ইউনাইটেডের এই ডিফেন্ডার। সাবেক এই কিংবদন্তি খেলোয়াড়ের মৃত্যুতে শোক প্রকাশ করে এক বিবৃতিতে ক্লাবটি জানায়, ‘হান্টারের মৃত্যুতে আমরা শোকাহত। হান্টারের অবদান কখনও অস্বীকার করার মতো নয়। এই কঠিন সময়ে আমরা তার পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

ক্যারিয়ারের ১৫ বছর লিডসের জার্সিতে ৭২৬টি ম্যাচ খেলেছেন হান্টার। দু’টি লিগ শিরোপাও জিতেছেন। ১৯৭৫ সালে লিডসের ইউরোপিয়ান কাপের ফাইনালে খেলেছেন তিনি। তবে ঐ ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছে হারে তার দল। ১৯৬৫ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ২৮টি ম্যাচ খেলেছেন হান্টার। গোল করেছেন ২টি। এছাড়া স্যার আল্ফ রামসের অধীনে ১৯৬৬ বিশ্বকাপ খেলেছেন হান্টার। ঐ আসরে চ্যাম্পিয়ন হয়েছিলো ইংল্যান্ড।

সাবেক ফুটবলার নরমান হান্টারের মৃত্যুতে ইংল্যান্ডেও নেমে এসেছে শোকের ছায়া।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা