খেলা

করোনায় দেউলিয়ার ঝুঁকিতে বিসিবি-পিসিবি!

স্পোর্টস ডেস্ক:

মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে অন্যান্য খেলার মতো স্থগিত রাখা হয়েছে ক্রিকেটও। এই স্থগিত দীর্ঘায়িত হলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বে ক্রিকেট বোর্ডগুলো।

এই সংকট অধিক সময় ধরে চললে তুলনামূলক কম সচ্ছল বোর্ডগুলো- যেমন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কিংবা শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) এর মতো বোর্ডগুলো দেউলিয়া হয়ে যাওয়ার শঙ্কা করা হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম 'টাইমস অব ইন্ডিয়া'র এক রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে।

আগামী ৬ মাস বা তার বেশি সময় যদি ক্রিকেট বন্ধ থাকে তাহলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বে এই বোর্ডগুলো। ক্রিকেট ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত একজন শীর্ষ কর্মকর্তা বলেন, 'সোজা কথায় ভারত এবং বড়জোর ইংল্যান্ড ছাড়া বাকি ক্রিকেট বিশ্বের পরিস্থিতি হবে দিন এনে দিন খাওয়ার মতো।'

২০১৪ সালে প্রায় ২০ মিলিয়ন মার্কিন ডলারে (বাংলাদেশ মুদ্রায় প্রায় ১৭০ কোটি টাকা) বিশ্ব সম্পচার স্বত্ব বিক্রি করেছিল বিসিবি। এই এপ্রিলে নতুন চুক্তি স্বাক্ষর হওয়ার কথা। এটাও এখন অনিশ্চিত হয়ে পড়েছে।

তবে এখন পর্যন্ত বিসিবি তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে। এখনও তেমন বড় ক্ষতির মুখে না পড়লেও এই এপ্রিলে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নতুন স্পন্সর ও সম্প্রচারক খুঁজে না পেলে তাদের অবস্থাও খারাপ হতে পারে।

আর্থিক ক্ষতির মুখে পড়ে যাওয়া বোর্ডগুলোর জন্য সবচেয়ে চ্যালেঞ্জ হবে চুক্তিবদ্ধ খেলোয়াড় এবং অন্যান্য স্টাফদের বেতন পরিশোধ করা। সম্প্রচারক ও স্পন্সররা যেভাবে সরে দাঁড়াচ্ছে এবং আইসিসি'র আসর যেভাবে বাতিল হয়ে যাচ্ছে, তাতে সামনের পথটা যে সুখকর নয় তাতে কোনো সন্দেহ নেই।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা