খেলা

বেতন কাটলে রাজস্ব হারাবে ব্রিটিশ সরকার 

স্পোর্টস ডেস্ক:

ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলারদের বেতন কাটলে রাজস্ব হারাবে ব্রিটিশ সরকার। তাই বেশ বড়সড় লোকসানের মুখে পড়বে তারা। এমনটাই মন্তব্য করেছেন পেশাদার ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান গর্ডন টেইলর।

করোনা পরিস্থিতিতে বিপাকে ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলাররা। বেতন নিয়ে রীতিমত যুদ্ধ করতে হচ্ছে ক্লাব মালিকদের সঙ্গে। খেলা বন্ধ থাকায় যে লোকসান হচ্ছে, তা কমিয়ে আনতে ৩০ শতাংশ বেতন কাটার সিদ্ধান্ত একরকম চাপিয়ে দেয়া হয়েছে ফুটবলারদের ওপর।

বাধ্য হয়ে সায় দিলেও, আসলে মনঃক্ষুণ্ন ফুটবলাররা। ক্লাব কর্তৃপক্ষের এমন একতরফা সিদ্ধান্তের পরও নীরব ব্রিটিশ সরকার। এ নিয়েও বিস্মিত পিএফএ। খেলোয়াড়দের ওপর বেতন কাটার সিদ্ধান্ত চাপিয়ে দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন গর্ডন টেইলর।

গর্ডন টেইলর বলেন, অবাক হচ্ছি যে সরকার বিষয়টা বুঝতে পারছে না। অর্থনীতিতে ফুটবলের প্রভাব কিংবা রাজস্বে অবদান অনস্বীকার্য। ফুটবলাররা যে অবস্থান তৈরি করেছে, তা একদিনে আসেনি। আমি মনে করি, তারা যা পায় সেটা তাদের প্রাপ্য। এই সিদ্ধান্তটা হীতে বিপরীত হবে।

তিনি বলেন, প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের চাপে ফেলেছে সরকার। কিন্তু, তারা বুঝতে পারছেনা তিনভাগের একভাগ বেতনও যদি কাটা হয়, তাতে ক্ষতি হবে সরকারেরও। কেননা তখন রাজস্ব হারাবে তারা।

প্রিমিয়ার লিগ খেলোয়াড়দের স্বেচ্ছায় বেতন কাটার বিষয়টিতে সম্মত হওয়া উচিত, গেলো সপ্তাহে এক বিবৃতিতে একথা বলে বিতর্ক উস্কে দেন ব্রিটেনের স্বাস্থ্য মন্ত্রী ম্যাট হ্যানকক। বেতনের কিছু অংশ ছাড় দিতে প্রস্তুত ফুটবলাররাও।

তবে, সেটি ক্লাব মালিকদের কোষাগারে নয় বরং করোনা পরিস্থিতি মোকাবিলায় কাজে লাগুক, এমনটাই চাওয়া তাদের। জাতীয় স্বাস্থ্য সেবার জন্য নিজস্ব উদ্যোগে একটি ফান্ড গঠন করেছে তারা। পিএফএ প্রধান গর্ডন টেইলর নিজেই সে ফান্ডে দিয়েছেন ৫ লাখ পাউন্ড। এছাড়া, পিএফএ কর্মকর্তারা আলাদাভাবে ১ মিলিয়ন পাউন্ড অর্থ সহায়তা দিয়েছেন।

তাই বেতন কাটার সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জন্য কর্তৃপক্ষের দরজায় ধরনা দিচ্ছে পেশাদার ফুটবলার অ্যাসোসিয়েশন-পিএফএ কর্তারা।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা