খেলা

ফিফা র‌্যাংকিংকে অপরিবর্তিত রেখে দিল করোনা!

স্পোর্টস ডেস্ক:

করোনাভাইরাসের কারণে বিশ্ব ক্রীড়া আজ বন্ধ রয়েছে। ফুটবলের ঘরোয়া এবং আন্তর্জাতিক সব ম্যাচ এবং টুর্নামেন্ট স্থগিত ঘোষণা করা হয়েছে আগেই।

আর এ কারণেই গত এক মাসে ফুটবলের ইতিহাসে সবচেয়ে কম আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়। সব মিলিয়ে মাত্র ৪টি আন্তর্জাতিক ম্যাচ মাঠে গড়ায়।

ফুটবলে এতবড় একটি প্রভাব পড়ার কারণে ফিফাও সিদ্ধান্ত নিয়েছে, তাদের মাসিক র‌্যাংকিংয়ে কোনো ধরনের পরিবর্তন না আনার।

ফিফা থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, কোভিড-১৯ এর চলমান সঙ্কটের কারণে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ কম হওয়ায় ফিফা সিদ্ধান্ত নিয়েছে র‌্যাংকিংয়ের তালিকা অপরিবর্তিত রাখার। আর এজন্য মার্চের ৯ তারিখ যে র‌্যাংকিং প্রকাশ করা হয়েছিল সম্পূর্ণ অপরিবর্তিত রেখে সেই তালিকাই ৯ এপ্রিল প্রকাশ করে ফিফা।

কোভিড-১৯ এর কারণে ফিফা প্রীতি ম্যাচ, বিশ্বকাপ বাছাইসহ আন্তর্জাতিক ফুটবল সূচি পুরোটাই বিপর্যস্ত হয়ে পড়েছে। অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট, ইউরো চ্যাম্পিয়নশিপ এবং কোপা আমেরিকাও পিছিয়ে দেয়া হয়েছে এক বছর। এমন পরিস্থিতিতে র‌্যাংকিংয়ে আপডেট করাও অসম্ভব।

এর কারণে ফিফা র‌্যাংকিংয়ে বেলজিয়াম যে শীর্ষে ছিল, তারা সেখানেই রয়ে গেলো। কোনো স্থানেই কোনো পরিবর্তন হয়নি।

বাংলাদেশ ছিল ১৮৭তম স্থানে। এবারও রয়েছে সেই একই স্থানে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা