খেলা

করোনায় অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর স্থগিত

স্পোর্টস ডেস্ক:

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে স্থগিত হলো বাংলাদেশ-অস্ট্রেলিয়া দুই ম্যাচের টেস্ট সিরিজ। আগামী জুনে টেস্ট ম্যাচ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু করোনার কারণে দুই ক্রিকেট বোর্ড সিদ্ধান্তে টেস্ট সিরিজটি স্থগিত করা হয়েছে।

অজিদের সফর স্থগিত করার ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘এটি উভয় পক্ষের খেলোয়াড় এবং অনুরাগীদের জন্য হতাশাব্যঞ্জক। যাই হোক, করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবের কারণে বর্তমান বৈশ্বিক পরিস্থিতি এবং জরুরী স্বাস্থ্যের অবস্থা বিবেচনা করে, বিসিবি এবং সিএ একমত হয়েছে, সফর স্থগিত রাখা সবচেয়ে বুদ্ধিমান এবং বাস্তব সিদ্ধান্ত।

তিনি আরো বলেন, ‘ আমরা আশা করি, শীঘ্রই পরিস্থিতির উন্নতি হবে এবং অদূর ভবিষ্যতে আমরা একটি সুবিধাজনক সময়ে এই সিরিজটি আয়োজনে সক্ষম হবো। সে লক্ষ্যে সিএ’র সঙ্গে বিসিবি নিবিড়ভাবে কাজ চালিয়ে যাবে।’

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে থাকায় সিরিজটি স্থগিত হলেও বাতিল হচ্ছে না। দুই বোর্ড পুনরায় আলোচনার মাধ্যমে ভবিষ্যতে নতুন সূচি ঠিক করবে।

উল্লেখ্য, বাংলাদেশের বিপক্ষে সফরে ১১ থেকে ২৩ জুনের মধ্যে চট্টগ্রাম ও ঢাকায় দুই টেস্ট খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা