খেলা

করোনায় স্থগিত মুজিববর্ষের ক্রিকেট এবং কনসার্ট

স্পোর্টস ডেস্ক:

মুজিববর্ষ শুরু হতে আর বাঁকি মাত্র পাঁচ দিন। এরই আগে বিশ্বজুড়ে শুরু হয়েছে করোনাভাইরাসের প্রকোপ। বাংলাদেশে এ ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়ার পর থেকে শুরু হয়েছে অতিরিক্ত সতর্কতার। এরই মধ্যে মুজিববর্ষের অনুষ্ঠান স্থগিত করে ছোট পরিসরে আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এবার স্থগিত হলো বিসিবি কর্তৃক আয়োজিত বিশ্ব একাদশ বনাম অবশিষ্ট এশিয়া একাদশের মধ্যকার বিশেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচটিও। একই সঙ্গে স্থগিত ঘোষণা করা হয়েছে এ উপলক্ষে অনুষ্ঠিতব্য বিশেষ কনসার্টও।

বুধবার বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ শুরুর প্রাক্কালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি বলেন, ‘আমাদের হাতে দুটি অপশন ছিল। ১৮ তারিখ এআর রহমানের যে কনসার্ট, সেটা আমরা ছোট করে করতে পারতাম, পরে সিদ্ধান্ত নিয়েছি যে এটা বড় করে হবে, যেভাবে করার পরিকল্পনা হয়েছিল। তাই আমরা এটাকে এখন পিছিয়ে দিয়েছি। পরিস্থিতির উন্নতি ঘটলে, পরে কোনো একটা সময় আমরা এটা আয়োজন করবো।’

এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যকার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ব্যাপারে বিসিবি সভাপতি বলেন, ‘এছাড়া ২১ ও ২২ মার্চ যে দুটি ম্যাচ আছে- সে দুটি নিয়েও সমস্যা হচ্ছে। যে বিশ্ব তারকারা আসবে তারা সবাই আসতে পারবে কি না, আবার আসলে যথাসময়ে ফিরতে পারবে কি না- এসব বিষয় নিয়েও প্রশ্ন উঠেছে।’

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে আসেন বিসিবি সভাপতি। সেই সাক্ষাতেই বিসিবি সভাপতিকে এসব নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, ‘আমরা সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে, দুটি আয়োজনই আপাতত পেছানো হচ্ছে। পরে আমরা মাসখানেক সময় দেখে, সব পরিস্থিতি স্বাভাবিক হলে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে যে কখন এগুলো করবো।’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা