খেলা

করোনার কারণে বাতিল আইপিএল!

স্পোর্টস ডেস্ক:

প্রাণঘাতি করোনাভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের- আইপিএল আসর নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। ইন্ডিয়া টাইমস জানায়, পিছিয়ে যেতে পারে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বিশ্বের সবচেয়ে জনপ্রিয় লিগ আইপিএল।

তবে টুর্নামেন্ট বাতিলের পক্ষে নন ভারতীয় ক্রিকেট বোর্ডের-বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি ।

টুর্নামেন্ট বাতিলের বিষয়টি আরও সামনে এসেছে সম্প্রতি মহারাষ্ট্রের মন্ত্রী রাজেশ তোপের মন্তব্যের পর। তিনি বলেছেন, স্টেডিয়াম থেকেই করোনাভাইরাস ছড়িয়ে যেতে পারে। সংক্রমণের আশঙ্কায় আইপিএল বাতিলের দাবি জানান তিনি।

আইপিএল আপাতত অন্যত্র সরিয়ে নেয়ার কথা ভাবছে ভারতের ক্রিকেট প্রশাসকরা। তবে বিসিসিআই বলছে, এমন কোনো আশঙ্কার কথায় আপাতত ভাবছে না তারা

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ক্রিকেট বোর্ড বলছে, আইপিএল বাতিলের আশঙ্কা নেই। এখনও অনেক সময় বাকি আছে। স্টেডিয়ামগুলোতে অতিরিক্ত মেডিক্যাল সতর্কতা মেনে চলার কথা বলা হচ্ছে। স্টেডিয়ামে প্রবেশের আগেই পরীক্ষা করা হবে দর্শকদের।তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানিয়েছে ক্রিকেট বোর্ড।

আগামী ২৯ মার্চ মুম্বাইয়ে শুরু হওয়ার কথা ২০২০ সালের আইপিএল। ভারতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বড়ে দাঁড়িয়েছে ৪৩ জনে। এমন পরিস্থিতিতে আইপিএল আয়োজন নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা