খেলা

করোনার ঝুঁকিতে মিরপুরে সীমিত টিকিট বিক্রি বিসিবির

স্পোর্টস ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরসের কারণে পৃথিবীর বিভিন্ন দেশে বন্ধ হতে দেখা যাচ্ছে পূর্ব নির্ধারিত আয়োজনগুলো। করোনা আক্রান্ত রোগী সনাক্তের পর থেকে বাংলাদেশেও মুজিবর্ষের আয়োজনসহ বিভিন্ন অনুষ্ঠান পেছাতে দেখা যাচ্ছে। এবার এর প্রভাব পড়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ের প্রথম টি-টোয়েন্টিতে। আজ সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে প্রথম ম্যাচ। সংক্রমণের ঝুঁকি কমাতে মাঠে টিকিট বিক্রি সীমিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দর্শক সমাগম নিয়ন্ত্রণ করতেই এই ব্যবস্থা!

কেন এই ব্যবস্থা- জানতে চাইলে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে বলেন, ‘আমরা লাভ-ক্ষতির হিসেব করছি না। এই মুহূর্তে আমাদের সতর্ক হওয়া দরকার। এই সতর্কতা অবলম্বন করতেই সীমিত আকারে টিকিট বিক্রি করছি। একজন দর্শক একটির বেশি টিকিট কিনতে পারবে না। আশা করি মাঠের খেলায় কোন প্রভাব পড়বে না।’

এদিকে মিরপুর স্টেডিয়ামে টিকিট বুথ ঘুরে দেখা গেছে, দর্শকদের কোন লাইন নেই। অল্প কিছু দর্শককে টিকিট কেনার ব্যাপারে আগ্রহী দেখা গেছে। সবমিলিয়ে ২৫ হাজর ধারণ ক্ষমতার মিরপুর স্টেডিয়াম আজকে কতটা পূর্ণ হয়, সেটাই এখন দেখার বিষয়।

সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা