খেলা

করোনায় ইতালিতে সব ধরনের খেলা বন্ধ

স্পোর্টস ডেস্ক:

চীনের পর করোনাভাইরাসে সবচেয়ে ভয়াবহ অবস্থায় রয়েছে ইতালি। প্রায় দেড় কোটি মানুষকে কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত নিয়েও এ ভাইরাসের সংক্রমন থামাতে হিমশিম খাচ্ছে দেশটি।

তবে এর মধ্যেও খেলা চালিয়ে যাবার সিদ্ধান্তে অনড় ছিল দেশটি। ইতালিয়ান লিগ সিরিআ'য় রোববার রাতে জুভেন্টাস আর ইন্টার মিলানের ‘ডার্বি’ লড়াইও মাঠে গড়ায়। যদিও দর্শক প্রবেশাধিকার ছিল না স্টেডিয়ামে। খেলা চালিয়ে যেতে ‘ক্লোজ ডোর’ ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত হয়।

কিন্তু বর্তমান পরিস্থিতি এতটাই ভয়াবহতা যে এই সিদ্ধান্ত থেকেও সরে আসতে হলো দেশটিকে। এবার দর্শকবিহীন ম্যাচসহ সব ধরনের খেলা বন্ধের ঘোষণা করে বাধ্য হয়েছে ইতালি।

দেশটির স্পোর্টস ফেডারেশনগুলোর সঙ্গে আলোচনা করে ইতালির জাতীয় অলিম্পিক কমিটি (সিওএনআই) সোমবার (৯ মার্চ) এক বিবৃতিতে জানায়, তারা এ বিষয়ে সরকারকে ব্যবস্থা নিতে বলেছে।

প্রসঙ্গত, ইতালিয়ান লিগ সিরিআতে খেলেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। ঝুঁকির মধ্যেই রোববার রাতে জুভেন্টাসের হয়ে ইন্টার মিলানের বিপক্ষে খেলতে নেমেছিলেন তিনি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা