ডিসেম্বরে আরও গ্যাস আসছে!
জাতীয়

ডিসেম্বরে আরও গ্যাস আসছে!

নিজস্ব প্রতিবেদক:

আগামী ডিসেম্বরে শ্রীকাইল গ্যাসক্ষেত্র থেকে জাতীয় গ্রিডে গ্যাস যুক্ত হবে। শ্রীকাইলে এখন তিনটি কূপ থেকে গ্যাস উত্তোলন করছে বাপেক্স। তিনটি কূপ থেকে প্রতিদিন গড়ে ২৯ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়। নতুন কূপের গ্যাস যুক্ত হলে আরও ১০ মিলিয়ন গ্যাস বাড়বে।

এ বিষয়ে জ্বালানি সচিব আনিসুর রহমান বলেন, আগামী নভেম্বর বা ডিসেম্বর মাসে শ্রীকাইল ইস্ট-১ থেকে গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। শ্রীকাইলে গ্যাসক্ষেত্রের ওই কূপে মোট মজুতের পরিমাণ ৭১ বিসিএফ। আর উত্তোলনযোগ্য গ্যাস ৫০ বিসিএফ। এরমধ্যে যদি আমরা গড়ে প্রতিদিন ১০ মিলিয়ন ঘনফুট করে গ্যাস উত্তোলন করি তাও ১৪ বছরের গ্যাসের মজুত আছে সেখানে।

চলতি বছরের ৪ মার্চ ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের শ্রীকাইল গ্যাসক্ষেত্রে নতুন কূপ শ্রীকাইল ইস্ট-১ এ উত্তোলনযোগ্য গ্যাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বাপেক্স।

এর আগে ২০১৭ ও ২০১৮ সালে ত্রি-মাত্রিক ভূ-তাত্ত্বিক জরিপের পর গ্যাসের অস্তিত্ব জানতে পারে বাপেক্স। পরে ২০১৯ সালের ২৮ অক্টোবর নবীনগর উপজেলার প্রত্যন্ত এলাকা হাজীপুর গ্রামে কৃষি জমির মধ্যে রিগ বসিয়ে প্রকল্পের খনন কাজ শুরু করে বাপেক্স। ২০২০ সালের ৩১ জানুয়ারি খনন কাজ শেষ হয়। এরপর নানা পরীক্ষা-নিরীক্ষার পর ৩ মার্চ রাত থেকে পরীক্ষামূলকভাবে পাইপের মুখে আগুন দিয়ে গ্যাসের চাপ পরীক্ষা কার্যক্রম শুরু করা হয়। ৪ মার্চ নিশ্চিত করার ঘোষণা দেওয়া হয়।

বর্তমানে শ্রীকাইল গ্যাসক্ষেত্রের যে জায়গা থেকে এখন গ্যাস উত্তোলন করা হচ্ছে, শ্রীকাইলের সেই অংশটি কুমিল্লা জেলার ভেতরে। আর নতুন কূপটি ছয় কিলোমিটার দূরে ব্রাহ্মণবাড়িয়া সীমানার ভেতরে। মাটির নিচে প্রায় তিন হাজার ৮০ মিটার গভীরে গ্যাসের অস্তিত্ব পাওয়া যায়। জানা গেছে, শ্রীকাইল পূর্ব-১ গ্যাস কূপটি খননে ৭০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা