৩ শর্তে যাতায়াত হবে ভারত-বাংলাদেশে
জাতীয়

৩ শর্তে যাতায়াত হবে ভারত-বাংলাদেশে

নিজস্ব প্রতিবেদক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ ছিল ভারত-বাংলাদেশে যাতায়াত। তবে আবারও তা চালু হয়েছে। অবশ্য চিকিৎসা, ব্যবসা, ভ্রমণসহ যে কোনো কারণে যাতায়াত করতে হলে উভয় দেশের পাসপোর্টযাত্রীদের কয়েকটি নতুন শর্তে এবার থেকে মানতে হবে। তবেই উভয় দেশে প্রবেশের অনুমতি পাবেন পাসপোর্টযাত্রীরা।

বাংলাদেশিরা চিকিৎসা, ব্যবসা ও ভ্রমণের জন্য ভারতে যেমন যান তেমনি ভারতীয়রা ব্যবসা, ভ্রমণ ও আত্মীয়স্বজনের দেখতে এদেশে আসেন।

ভারত ও বাংলাদেশ, দুই বন্ধু দেশে নাগরিকদের যাতায়াতে তেমন কোনো বাধা ছিল না। তবে এখন পরিস্থিতি আলাদা। করোনার আবহে তাই দুই দেশের মধ্যে যাতায়াত অবাধ থাকলেও কয়েকটি শর্ত মানতে হবে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের তরফে জানানো হয়েছে, চিকিৎসা, ব্যবসা বা ভ্রমণ যে কোনো কারণে উভয় দেশে যেতে হলে কয়েকটি শর্ত এবার থেকে মানতে হবে। শুক্রবার শর্তের বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি মহাসিন কবির।

নতুন শর্তের মধ্যে রয়েছে, বাংলাদেশি পাসপোর্টধারীদের ভারতে যাওয়ার ক্ষেত্রে বৈধ পাসপোর্ট ও ২০২০ সালের ১ জুলাই ইস্যুকৃত ভিসা থাকতে হবে। সেই সাথে ভারতীয় হাই-কমিশনের অনুমতিপত্র। যাত্রীর সঙ্গে থাকতে হবে কোভিড-১৯ এর নেগেটিভ সার্টিফিকেট। সেই সার্টিফিকেট ৭২ ঘণ্টার মধ্যে হতে হবে ও ভারতে প্রবেশ করতে হবে। তবেই ভারতে প্রবেশের ছাড়পত্র পাবেন যে কোনো বাংলাদেশি পাসপোর্টধারী।

ভারতীয় পাসপোর্টযাত্রীদের বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে হালনাগাদ পাসপোর্ট, ভিসার পাশাপাশি ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পত্র ও কোভিট-১৯ এর নেগেটিভ সার্টিফিকেট। সেই সার্টিফিকেটও ৭২ ঘণ্টার মধ্যে হতে হবে ও বাংলাদেশে প্রবেশ করতে হবে। তারপরই বাংলাদেশে প্রবেশের ছাড়পত্র পাবেন যে কোনো ভারতীয় পাসপোর্টধারী।

করোনা পরিস্থিতিতে অনেক ভারতীয় পাসপোর্টধারী যাত্রী আটকে রয়েছেন বাংলাদেশে। লকডাউনের জেরে দেশে ফিরতে পারেননি। অনেকের ভিসার মেয়াদও শেষ হয়ে গেছে। তাদের দেশে ফেরার ক্ষেত্রেও রয়েছে নতুন শর্ত।

শর্তের মধ্যে রয়েছে বৈধ পাসপোর্ট, ভিসা নবায়ন (জরিমানা ব্যতীত ভিসা ও ফি প্রদান পূর্বক) ভারতীয় হাই কমিশনের অনুমতি পত্র ও কোভিট-১৯ এর নেগেটিভ সার্টিফিকেট। সেই সার্টিফিকেট ৭২ ঘণ্টার মধ্যে হতে হবে ও ভারতে প্রবেশ করতে হবে।

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণ বাংলাদেশ ও প্রতিবেশী দেশ ভারতে ছড়িয়ে পড়লে তা প্রতিরোধে দুই দেশের সরকার বিভিন্ন নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়। এর মধ্যে ভারত সরকারের নেয়া পদক্ষেপে গত ১৩ মার্চ থেকে বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীদের ভারত প্রবেশ বন্ধ হয়ে যায়। পরবর্তীতে আবার তাদের নিষেধাজ্ঞায় বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের দেশে ফেরার পথ বন্ধ হয়ে যায়। পরে ভারতে আটকে থাকা কয়েক হাজার বাংলাদেশি স্থল ও আকাশ পথে ফিরে আসেন। অনেক ভারতীয়ও ফিরে যায় স্থল ও আকাশ পথে।

এখন শর্ত সাপেক্ষে চালু হলো যাত্রীদের যাওয়া-আসা। করোনা পরিস্থিতিতে এমনিতে বিভিন্ন দেশ এখনও ভিনদেশীদের প্রবেশ অবাধ করেনি। কয়েকটি দেশ শর্তসাপেক্ষে পর্যটকদের প্রবেশের অনুমতি দিচ্ছে।

এছাড়া ২২ মার্চ থেকে বেনাপোল বন্দরের রেল ও স্থলপথে ভারত সরকার আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ করে দেয়। রেল ও স্থলপথে আমদানি রফতানি বাণিজ্য সচল হয়েছে বেশ কিছুদিন আগে থেকেই।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা