ঢাকায় ভারতীয় হাইকমিশনার হলেন বিক্রম দোরাইস্বামী
জাতীয়

ঢাকায় ভারতীয় হাইকমিশনার হলেন বিক্রম দোরাইস্বামী

নিজস্ব প্রতিবেদক:

ঢাকায় ভারতীয় হাইকমিশনের প্রধান হিসেবে বিক্রম ‍কুমার দোরাইস্বামীকে নিয়োগ দিয়েছে দিল্লি। তিনি বর্তমান হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশের স্থলাভিষিক্ত হচ্ছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অতিরিক্ত সচিব বিক্রম কুমার দোরাইস্বামীকে বাংলাদেশে পরবর্তী ভারতীয় হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শিগগিরই তিনি এই দায়িত্ব বুঝে নেবেন।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ১৯৯২ ব্যাচের কর্মকর্তা দোরাইস্বামী অতিরিক্ত সচিব হিসেবে কাজ করছেন। তিনি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের হয়ে আন্তর্জাতিক সংস্থা ও সামিট বিভাগের দেখভালের দায়িত্বে রয়েছেন।

এদিকে ভারতীয় গণমাধ্যমগুলোর খবর, ১৯৮৬ ব্যাচের আইএফএস অফিসার রীভা গাঙ্গুলি দাশকে ঢাকা থেকে দিল্লিতে ফিরিয়ে নেওয়া হচ্ছে। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) পদে বিজয় ঠাকুর সিংয়ের স্থলাভিষিক্ত হবেন। আগামী সেপ্টেম্বরে বিজয় ঠাকুরের অবসরে যাওয়ার কথা রয়েছে।

রীভা গাঙ্গুলি দাশের আগে ঢাকায় ভারতীয় হাইকমিশনার হিসেবে নিযুক্ত ছিলেন হর্ষ বর্ধন শ্রিংলা। বাংলাদেশে দায়িত্ব পালন শেষে তিনি যুক্তরাষ্ট্রে ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হন। গত জানুয়ারি থেকে তিনি ভারতের ৩৩তম পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

সান নিউজ/ আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা