গণপরিবহনে ৬০ শতাংশ বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবি
জাতীয়

গণপরিবহনে ৬০ শতাংশ বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবি

নিজস্ব প্রতিবেদক:

গণপরিবহনের ৬০ শতাংশ বর্ধিত ভাড়া প্রত্যাহার করে আগের ভাড়া বহালের দাবি জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। বুধবার (১২ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে রোড সেফটি ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এ আই মাহবুব উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এবং নির্বাহী পরিচালক সাইদুর রহমান এ দাবি করেন। ৬০ শতাংশ বেশি ভাড়া দিয়ে প্রতিদিন যাতায়াত করা সাধারণ মানুষের জন্য সম্ভব না বলে উল্লেখ করেন তারা।

বিবৃতিতে বলা হয়, 'করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ প্রচেষ্টার এক ভিন্নতর প্রেক্ষাপটে সরকার স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে সীমিত আকারে গণপরিবহন চালানোর শর্তে ৬০ শতাংশ পরিবহন ভাড়া বৃদ্ধি করেছিল। ভাড়া বৃদ্ধির পক্ষে তখন যুক্তি দেওয়া হয়েছিল, সাধারণ মানুষের অতীব প্রয়োজনীয় চলাচল ব্যবস্থা সচল রাখা এবং পরিবহন মালিক-শ্রমিকদের আর্থিক দুরবস্থা বিবেচনা করে এটি করা হচ্ছে। যদিও শুরু থেকেই অনেক গণপরিবহন স্বাস্থ্যবিধির নিয়মসমূহ মানেনি। এরই ধারাবাহিকতায় পরিস্থিতি এখন দ্রুত খারাপের দিকে যাচ্ছে। বর্তমানে অধিকাংশ গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। যেসব শর্ত অনুসরণ করে বর্ধিত ভাড়া আদায়ের কথা বলা হয়েছিল- তার কোনোটিই মানা হচ্ছে না। গাদাগাদি করে যাত্রী বহন করা হচ্ছে। এমনকি সরকারের বর্ধিত ৬০ শতাংশের বেশি ভাড়াও আদায় করা হচ্ছে অনেক রুটে, বহু পরিবহনে। ফলে করোনা সংকটে কর্মহীন হয়ে পড়া ও আয়-রোজগার কমে যাওয়া সাধারণ মানুষের যাতায়াত দুর্বিসহ হয়ে পড়েছে।'

এতে আরও বলা হয়, 'করোনা সংক্রমণ অব্যাহত থাকলেও সরকার অফিস-আদালত পুরোমাত্রায় খুলে দিয়েছে। বন্ধ থাকা দোকান-বিপণি বিতান, ব্যবসা-বাণিজ্য চালু হয়েছে। ফলে মানুষকে প্রতিদিন কর্মক্ষেত্রে যেতে হচ্ছে। গণপরিবহনও ক্রমেই নৈরাজ্যকর সেই পুরানো চেহারাই ফিরছে! এই অবস্থায় বাড়তি ভাড়া দিয়ে যাতায়াত করা অল্প আয়ের কর্মজীবী- শ্রমজীবী মানুষের জন্য অসম্ভব হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে পরিবহন মালিক-শ্রমিকরা নিজ বিবেচনা থেকে বর্ধিত ভাড়া কমাবেন বলে মনে হচ্ছে না, বরং তারা সরকারকে পূর্বের ন্যয় ফাঁদে ফেলে ভাড়া নৈরাজ্য অব্যাহত রাখবেন বলে আমাদের আশঙ্কা।'

বিবৃতিতে জনস্বার্থে ও মানবিক বিবেচনায় অবিলম্বে স্বাস্থ্যবিধি মানার নামে ৬০ শতাংশ বর্ধিত ভাড়া প্রত্যাহার করে আগের ভাড়া বহাল রাখতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন তারা। একইসঙ্গে ‘সড়ক পরিবহন আইন ২০১৮’ পুরোমাত্রায় বাস্তবায়নের জন্য সরকারকে অনুরোধ করেছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা