সজীব বিল্ডার্সের মালিক আবুল খায়েরকে পিটিয়ে হত্যা
জাতীয়

সজীব বিল্ডার্সের মালিক আবুল খায়েরকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক:

রাজধানী ঢাকার ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় কনস্ট্রাকশন কোম্পানি সজীব বিল্ডার্সের মালিক আবুল খায়েরকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (০৭ আগস্ট) দিবাগত রাতে তাকে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করা হয় বলে দাবি নিহতের পরিবারের।

জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে মুঠোফোনে কেউ একজন বাসা থেকে ডেকে নেয়ার পর রাতে তিনি আর ফেরেননি। উদ্বিগ্ন পরিবার বিভিন্ন জায়গায় সন্ধান করেও তার খবর পায়নি।

পরে রাতে ভাটারা থানাকে বিষয়টি অবহিত করা হয়।

শুক্রবার (৭ আগস্ট) সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে। পুলিশ ও স্বজনরা জানান, আবুল খায়ের বসুন্ধরা আবাসিক এলাকার এফ ব্লকের ২১ নম্বর সড়কের ৬৯২ নম্বর জালাল গার্ডেনের বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন।

একটি জমি নিয়ে তার সঙ্গে একটি পক্ষের ঝামেলা চলছিল। ৬ আগস্ট রাতে অজ্ঞাত ব্যক্তিরা তাকে বিষয়টি সমাধানের জন্য বাসা থেকে ডেকে নিয়ে যায়। রাতে তিনি বাসায় না ফেরায় স্ত্রী ও স্বজনেরা বিষয়টি ভাটারা থানা পুলিশকে জানায়। কিন্তু রাতে তার সন্ধান মেলেনি। সকালে পুলিশ বসুন্ধরার এ ব্লকের একটি নির্মাণাধীন ভবন থেকে তার লাশ উদ্ধার করে।

ভাটারা থানার ওসি মোক্তারুজ্জামান বলেন, কে বা কারা তাকে ডেকে নিয়ে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িত অপরাধীদের খুঁজে বের করে শিগগিরই আইনের আওতায় আনা হবে।

তিনি বলেন, মরদেহের সুরতহালে দেখা গেছে তার মাথার মগজ বেরিয়ে গেছে। ধারণা করা হচ্ছে বেধড়ক পিটুনিতে তিনি মারা গেছেন। আমরা সম্ভাব্য কারণ ও জড়িতদের বের করতে খোঁজ-খবর নিচ্ছি। পরিবারের সাথে কথা বলার চেষ্টা করছি।

মরদেহের সুরতহালের কাজ চলছে, সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। এরপর ময়না তদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

নিহত আবুল খায়েরের ভাই আব্দুল বারী বাবুল সাংবাদিকদের বলেন, ‘জমি নিয়ে একজনের সঙ্গে বিরোধ ছিল। তারাই সমাধানের জন্য ডেকে নিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে’।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা