জাতীয়

হাসিনা-শিনজো ফোনালাপ 

সান নিউজ ডেস্ক:

করোনা পরিস্থিতি, অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নতি নিয়ে টেলিফোনে আলোচনা করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৫ আগস্ট) তাদের মধ্যে এসব বিষয় নিয়ে ফোনালাপ হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুর ১টা ৫ মিনিটে শিনজো অ্যাবেকে ফোন করেন।

এসময় শেখ হাসিনাকে ফোনে অ্যাবে জানান, করোনাভাইরাসের অভিঘাত মোকাবিলায় বাংলাদেশকে ৩৫ বিলিয়ন জাপানি ইয়েন (৩২৯ মিলিয়ন মার্কিন ডলার) আর্থিক সহযোগিতা দেওয়া সংক্রান্ত একটি বিল জাপানের সংসদে অনুমোদন দেয়া হয়েছে।

দুই নেতার কথোপকথন প্রায় ২৫ মিনিট স্থায়ী হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দুই প্রধানমন্ত্রীর মূল আলোচনায় দুই দেশের দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়গুলো উঠে আসে।

জাপান সরকারের অর্থায়নে চলমান প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে দুই নেতা আলোচনা করেন। বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে আরও জাপানি বিনিয়োগের জন্য শেখ হাসিনা জাপানের প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন।

তিনি চলমান রোহিঙ্গা সংকট সম্পর্কে শিনজো অ্যাবেকে অবহিত করেন এবং এ সংকট উত্তরণে জাপান সরকারের সহযোগিতা কামনা করেন। শিনজো অ্যাবে মিয়ানমারের প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা বলবেন বলে আশ্বাস দেন।

দুই নেতা টেলিফোনে কুশলাদি বিনিময় করেন এবং দুই দেশের কোভিড-১৯ পরিস্থিতি সম্পর্কে একে অপরকে অবহিত করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকার করোনা সংক্রমণ মোকাবিলায় এবং এর চিকিৎসা ক্ষেত্রে যেসব উদ্যোগ নিয়েছে সে সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

জাপান সরকার বাংলাদেশকে কোভিড সংক্রমণ প্রতিরোধক ইকুইপমেন্টস-পিপিই, মাস্ক, গাউন, গগলস ইত্যাদি দেওয়ার জন্য শিনজো অ্যাবেকে শেখ হাসিনা ধন্যবাদ জানান।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা