জাতীয়

জুলাইয়ে রেমিট্যান্সের রেকর্ড ২৬০ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাস সংক্রমণের মাঝেও রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে তাদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ২.৫৯৯ বিলিয়ন মার্কিন ডলার।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, একক মাস হিসাবে বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনো এতো বেশি রেমিট্যান্স আসেনি। গত জুন মাসে প্রবাসীরা ১৮৩ কোটি মার্কিন ডলার পাঠিয়েছেন। জুন মাসে এটি ছিল রেকর্ড। তবে সেই রেকর্ড ভেঙে জুলাইয়ে ২৬০ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত বছরের জুলাইয়ে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছিল ১৫৯ কোটি ৭৬ লাখ ডলার। এই হিসাবে গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স বেড়েছে এক বিলিয়ন ডলারের মতো।

রেমিট্যান্স প্রবাহ অব্যাহতভাবে বাড়ায় বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭ বিলিয়ন ডলারের সবোর্চ্চ রেকর্ড ধরে রেখেছে। বাংলাদেশের ইতিহাসে যা এ যাবতকালের মধ্যে সর্বোচ্চ। অবশ্য এ রেকর্ড হয়েছে গত মঙ্গলবার (২৮ জুলাই)।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, এই করোনার সময়ে প্রবাসীরা যত রেমিট্যান্স পাঠিয়েছেন, এর আগে কখনোই কোনও অর্থবছরের পুরো সময়েও এই পরিমাণ রেমিট্যান্স আসেনি।

কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকের কর্মকর্তারা বলছেন, স্বাধীনতার পর কোনো অর্থবছরে এতো রেমিট্যান্স আসেনি।

বাংলাদেশ ব্যাংকের হিসাব মতে, এপ্রিল, মে, জুন ও জুলাই— এই চার মাসে ৭০২ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে। এর মধ্যে এপ্রিল মাসে ১০৮ কোটি ৬৪ লাখ ডলার, মে মাসে ১৫০ কোটি ৩০ লাখ ডলার, জুন মাসে ১৮৩ কোটি ২৬ লাখ ডলার এবং জুলাই মাসে এসেছে ২৬০ কোটি ডলার।

ব্যাংকের নির্বাহী পরিচালক কাজী সাইদুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘একক মাস হিসাবে গত জুলাইয়ে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে। দেশের ইতিহাসে এর আগে কখনো এতো বেশি পরিমাণ রেমিট্যান্স আসেনি।’

তিনি বলেন, ‘সরকারের সময়োপযোগী ২ শতাংশ নগদ প্রণোদনা এবং ব্যাংকের মনিটরিং ব্যবস্থা জোরদার করায় প্রবাসী আয়ের এ ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে।’

তবে অর্থনীতিবিদরা বলছেন, ঈদ-উল আযহা বা কোরবানির ঈদকে কেন্দ্র করে বেশি পরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখত বলেন, ‘ঈদের কারণে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। তবে করোনার কারণে হুন্ডি পথ আগের তুলনায় অনেকটাই অকার্যকর হয়ে পড়েছে। ফলে বাধ্য হয়ে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে বেশি বেশি রেমিট্যান্স পাঠাচ্ছেন।’

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে, ২০০১ সালে প্রথমবারের মতো এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল বাকি রাখতে বাধ্য হয়েছিল বাংলাদেশ। আর এখন বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭ বিলিয়ন ডলারেরও বেশি।

আওয়ামী লীগের ১৯৯৬-২০০১ মেয়াদের শেষদিকে বাংলাদেশের বিদেশি মুদ্রার রিজার্ভ এক বিলিয়ন ডলারের কাছাকাছি নেমে আসে। এরপর বিচারপতি লতিফুর রহমানের তত্ত্বাবধায়ক সরকার যখন দায়িত্ব নেয়, তখন রিজার্ভে ছিল এক বিলিয়ন ডলারের সামান্য বেশি।

২০১৯-২০ অর্থবছরে ১৮ বিলিয়ন (এক হাজার ৮২০ কোটি) ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত অর্থবছরের শুরুর দিন অর্থাৎ ১ জুলাই থেকে শেষ দিন ৩০ জুন পর্যন্ত প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন এক হাজার ৮২০ কোটি ডলার। এই অঙ্ক ২০১৮-১৯ অর্থবছরের পুরো সময়ের (জুলাই-জুন) চেয়েও ১০ দশমিক ৮৫ শতাংশ বেশি। ওই অর্থবছরে রেমিট্যান্স এসেছিল এক হাজার ৬৪১ কোটি ৯৬ লাখ ডলার(১৬.৪১ বিলিয়ন)।

২০১৭-১৮ অর্থবছরে বাংলাদেশ রেমিট্যান্স থেকে আয় করেছিল এক হাজার ৪৯৮ কোটি ১৬ লাখ ডলার। ২০১৪-১৫ অর্থবছরে এসেছিল এক হাজার ৫৩১ কোটি ৬৯ লাখ মার্কিন ডলার।

বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি মনে করা হয় বিভিন্ন দেশে থাকা বাংলাদেশিদের পাঠানো অর্থ বা রেমিট্যান্সকে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা