জাতীয়

প্রধানমন্ত্রীকে মোদির ঈদ শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক:

পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এতে তিনি বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি ঈদের উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) এই শুভেচ্ছা বার্তা পাঠানো হয়।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, লিখিত সেই শুভেচ্ছা বার্তায় নরেন্দ্র মোদি বলেন, ‘ঈদ-উল আযহার উৎসব ভারতের বিভিন্ন এলাকায়ও উদযাপিত হয়। এটি মনে করিয়ে দেয় আমাদের গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক সংযোগের কথা। আমরা আশা করি, এই উৎসব আমাদের দুটি দেশের মধ্যে শান্তির চেতনা ও আমাদের সংশ্লিষ্ট সমাজে সহিষ্ণুতা এবং ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের উন্নতি ঘটাবে।’

শুভেচ্ছা বার্তায় ভারতীয় প্রধানমন্ত্রী লিখেছেন, ‘উভয় দেশ যখন কোভিড-১৯ মোকাবেলা করছে, তখন আপনার (শেখ হাসিনা) নেতৃত্বে বাংলাদেশের গৃহীত পদক্ষেপকে আমরা সাধুবাদ জানাই। বাংলাদেশ এই কঠিন সময় কাটিয়ে উঠতে পারবে বলে আমি আত্মবিশ্বাসী। স্বাস্থ্য খাতের সামর্থ্য বৃদ্ধিসহ আপনাদের উদ্যোগে যেকোনো সহযোগিতা করতে আমরা প্রস্তুত।’

নরেন্দ্র মোদি আরও লিখেছেন, এই শুভ উপলক্ষে আমি আপনার ও আমার সব বাংলাদেশি ভাই ও বোনের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করি।

শুভেচ্ছা বার্তায় এই আশ্বাস সর্বোচ্চ বিবেচনার সঙ্গে গ্রহণ করার আহ্বান জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা