জাতীয়

যুবকদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক:

কোভিড-১৯ মহামারিকালে ও পরে টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে সৃজনশীল ধারণা এবং উদ্ভাবনী চিন্তা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সম্পৃক্ত হতে যুবকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৭ জুলাই) ‘ঢাকা ইয়ুথ ক্যাপিটাল ২০২০’ এর ভার্চুয়াল সম্মেলনে ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এই মেগা ইভেন্টের থিম ‘একটি স্থিতিস্থাপক ভবিষ্যতের জন্য: সমতা এবং সমৃদ্ধি’।

প্রধানমন্ত্রী বলেন, কোভিড-১৯ কর্মক্ষেত্রে গতি এবং পরিমাণ উভয়ই অত্যাবশ্যকীয় করে তুলেছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘মানুষ চাইলে অর্থনৈতিক এবং নির্বাহী নিয়ন্ত্রণের ক্ষেত্রে অনড়তা বেছে নিতে পারে। আবার অপ্রতিরোধ্য বাধা অতিক্রম করতে নতুন ধারণা, নমনীয়তা এবং গতিশীলতা বেছে নিতে পারে। এক্ষেত্রে যুবকদের তাদের ভবিষ্য নির্মাণে ধারণা এবং উদ্ভাবনী শক্তি নিয়ে সিদ্ধান্ত গ্রহণে অংশীদার হওয়ার বিরাট সুযোগ রয়েছে।’

শেখ হাসিনা বলেন, ‘কোভিড-১৯ মহামারি সরকার, বেসরকারি খাত, আন্তর্জাতিক সম্প্রদায় এবং নেতাদের কাছে সর্বত্র বিশেষ চাহিদা তৈরি করেছে। এই সংকটে কী ধরনের নেতৃত্ব প্রয়োজন, তা পূর্ব নির্ধারিত নয়। কিন্তু এই প্রক্রিয়ার সঙ্গে মানুষের মাইন্ডসেট এবং আচরণ সম্পৃক্ত।’

ভার্চ্যুয়াল এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) মহাসচিব ইউসেফ বিন আহমাদ আল-ওথাইমিন, পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, কাতারের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী সালেহ বিন গানেম আল আলী, আজারবাইজানের যুব ও ক্রীড়া মন্ত্রী আজাদ রহিমভ, ইসলামিক কো-অপারেশন ইয়ুথ ফোরামের (আইসিওয়াইএফ) প্রেসিডেন্ট তাহা আইয়ান।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

সোনা জেতার লক্ষ্য লিটনের

ক্রিকেটে বাংলাদেশ নারী দলের এশিয়ান গেমসের যাত্রা শেষ হয়েছে। এবার মিশন শুরু কর...

বাস পুড়িয়ে জনগণকে ভয় দেখানো যাবে না ; তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দুটি বাস...

মেলানিয়ার সঙ্গে ডা. জুবাইদার সাক্ষাৎ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা