ট্রেনে চড়ছে না কোরবানির পশু
জাতীয়

ট্রেনে চড়ছে না কোরবানির পশু

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশু পরিবহনে প্রস্তুত রেলওয়ে। তবে পশু সঙ্কটে এই ওয়াগন চালু করা যাচ্ছে না।

রেলের নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, পশু ব্যবসায়ীদের কাছ থেকে সাড়া নেই। একটি ওয়াগন রেক যত সংখ্যক পশু পরিবহনে সক্ষম, সব মিলিয়ে সারাদেশে সেই পরিমাণ বুকিং পাওয়া যায়নি।

করোনা পরিস্থিতিতে খামারি ও পশু ব্যবসায়ীদের সহায়তা করতে কোরবানির পশু পরিবহনের উদ্যোগ নেয় রেলওয়ে। এর আগে শাকসবজি, কৃষিপণ্য এবং আমের পরিবহন করে রেল। শাকসবজি পরিবহনে উল্লেখযোগ্য বুকিং না পেলেও আমে দারুণ সাড়া পাওয়া যায়।

সংস্থাটি আশা করেছিল কোরবানির পশু পরিবহনেও সাড়া পাওয়া যাবে। তবে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন নিজেই জানিয়েছেন, রেলে কোরবানির পশু পরিবহনে ব্যবসায়ীদের কাছ থেকে চাহিদা পাওয়া যাচ্ছে না।

উট বাদে যে কোনো পশু পরিবহনে যোগাযোগ করতে গত ৭ জুলাই নিয়ন্ত্রণ কক্ষের নম্বর জানায় রেল। এতে সোমবার যোগাযোগ করা যায়, এখন পর্যন্ত একটিও পশুবাহী ওয়াগন চলেনি। নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তারা জানান, একটি মিটারগেজ ওয়াগনে ১৬টি গরু পরিবহন করা যায়। একটি রেকে ২৫টি ওয়াগন থাকে। এ হিসাবে অন্তত ৪০০ গরু পরিবহন করা যাবে। ব্রডগেজ ওয়াগন রেকের ধারণ ক্ষমতা আরো বেশি। একেকটি ব্রডগেজ ওয়াগনে ২৫টি পর্যন্ত গরু পরিবহন করা হয়।

রেলের নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, ২০০ গরুর বুকিং পেলেও ওয়াগন রেক পরিচালনা করা সম্ভব হতো। কিন্তু বিক্ষিপ্তভাবে ৫-১০টি গরু, ১৫-২০টি ছাগলের বুকিং পাওয়া যাচ্ছে। এত কম সংখ্যক পশু পরিবহন করলে রেলের লোকসান হবে। রেলের দুই অঞ্চলের বাণিজ্যিক কর্মকর্তার কার্যালয়ের সূত্রে একই তথ্য জানা গেছে।

করোনা পরিস্থিতিতে কোরবানির পশু পরিবহনে রেলের সহায়তা চেয়েছিল প্রাণিসম্পদ মন্ত্রণালয়। কিন্তু ব্যবসায়ীরা রেলে আগ্রহী নয়। গবাদি পশু ব্যবসায়ীরা জানিয়েছেন, রেলে গরু, ছাগল পরিবহন তাদের জন্য লাভজনক নয়। কারণ, এ প্রক্রিয়ায় পরিবহনে প্রথমে খামার থেকে স্টেশনে নিতে হয় গরু, ছাগল। তাতে এক দফা ভাড়া গুনতে হয়। এরপর স্টেশন থেকে সড়ক পথে হাটে নিতে আবার ভাড়া লাগে। সময়ও বেশি লাগে।

রেলওয়ে সূত্র জানায়, সর্বশেষ ২০০৮ সালের জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে সাতটি পশুবাহী রেল চালানো হয়েছিল। এবার যে ওয়াগনগুলোতে পশু পরিবহনের জন্য প্রস্তুত রাখা হয়েছে, সেগুলোকে স্বাভাবিক সময়ে যাত্রীবাহী লোকাল ট্রেনের সঙ্গে যুক্ত করে পার্সেল পরিবহন করা হয়। কাঁচামাল, মাছ ও মুরগিও পরিবহন করা হয়।

করোনার বিস্তার রোধে গত ২৪ মার্চ সারাদেশে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। মালবাহী ট্রেন চালু থাকলেও খুব একটা চাহিদা ছিল না। ৩১ মে থেকে সীমিত পরিসরে ট্রেন চালু হয়। দুই দফায় ১৯ জোড়া আন্তঃনগর ট্রেন চালু করা হলেও যাত্রী সঙ্কটে পরে দুটি বন্ধ হয়ে যায়। সামাজিক দূরত্ব মানতে চলমান ট্রেনগুলোতে অর্ধেক আসন খালি রেখে যাত্রী পরিবহন করা হচ্ছে। যাতায়ত নিরুৎসাহিত করতে এবারের ঈদযাত্রায় ট্রেন বাড়াবে না রেল।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা