জাতীয়

ঢাকায় চীনা বিশেষজ্ঞদের সর্বশেষ

নিউজ ডেস্ক:

করোনা মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার জন্য আসা চীনের বিশেষজ্ঞরা রাজধানীর বিভিন্ন হাসপাতালের পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদপ্তর ও বিভাগে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন। চীনের ১০ সদস্যের প্রতিনিধি দলটি অনলাইনে বৈঠক ও করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা নিয়ে বাংলাদেশের বিশেষজ্ঞদের সঙ্গে অনলাইনে কথা বলছে।

মাঠ পর্যায়ে তারা রোগী এবং ডাক্তারদের সাথে কথা বলে বাংলাদেশে করোনার ধরণ নিয়ে বিশেষ পর্যবেক্ষণ করছেন। শুধু তাই নয়, বাংলাদেশে ভাইরাসটির বিভিন্ন পর্যায়ের মিউটেশন এবং এর চিকিৎসায় কার্যকরী ওষুধ সম্পর্কেও খোঁজ খবর নিচ্ছে প্রতিনিধি দলটি।

চীনা বিশেষজ্ঞ টিম বাংলাদেশের সহকর্মীদের সঙ্গে কোভিড-১৯ ব্যবস্থাপনা সংক্রান্ত অভিজ্ঞতা ভাগাভাগি করছেন। পাশাপাশি এ টিমের সদস্যরা ল্যাব পরিসেবাগুলোর সক্ষমতা জোরদার করার লক্ষ্যে বাস্তবসম্মত প্রস্তাবনা দিচ্ছেন।

চীনা দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিনিধি দলটি ৯ জুন থেকে মাঠপর্যায়ে কাজ শুরু করেছে। তারা কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে গিয়ে আলোচনা করেছে।

ঢাকায় চীনের উপরাষ্ট্রদূত ইয়ান হুয়ালং গতকাল তাঁর ফেসবুক পেজে জানিয়েছেন, বিশেষজ্ঞ দলটি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছে।

উল্লেখ্য করোনাভাইরাসের চিকিৎসায় বাংলাদেশকে সহযোগিতা করার জন্য চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দলটি গত ৮ জুন ঢাকায় এসেছে। আগামী ২২ জুন পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে তারা। ডা. লি ওয়েনশিউর নেতৃত্বাধীন প্রতিনিধিদলে চিকিৎসক, নার্সসহ সংক্রামক ব্যাধি নিরোধ বিশেষজ্ঞরা রয়েছেন। আগামী ২২ জুন পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে তারা। ডা. লি ওয়েনশিউর নেতৃত্বাধীন প্রতিনিধিদলে চিকিৎসক, নার্সসহ সংক্রামক ব্যাধি নিরোধ বিশেষজ্ঞরা রয়েছেন।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জ হারাল বাংলাদেশ

এশিয়ান গেমসে নারী ক্রিকেটে ব্রোঞ্জ পদক ধরে রাখতে পারল না বাংলাদেশ। নাগোয়ার কা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

জ্বালানি তেলের বাড়তি দাম প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন জাতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা