corona,sunnews24x7
জাতীয়

সংক্রমণে চীনকে ছাড়ালো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক:

মরণঘাতী করোনাভাইরাস সংক্রমণের সংখ্যার দিক থেকে রোগটির উৎপত্তিস্থল চীনকে ছাড়িয়ে গেল বাংলাদেশ। চীনের উহান থেকে এই ভাইরাসের উৎপত্তি হয়।

শনিবার (১৩ জুন) পর্যন্ত বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪ হাজার ৩৭৯ জন। অন্যদিকে চীনে আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার।

বিশ্বব্যাপী করোনাভাইরাস নিয়ে নিয়মিত আপডেট দেয়া ওয়ার্ল্ডোমিটার জানায়, চীনে মোট আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ৭৫ জন। আর দেশটিতে মারা গেছেন চার হাজার ৬৩৪ জন।

অন্যদিকে বাংলাদেশে এখন পর্যন্ত মারা গেছেন এক হাজার ১৩৯ জন।

৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বরাত দিয়ে বিবিসি জানায়, মোট আক্রান্তের সংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান এখন ১৯তম। আর মৃত্যুর সংখ্যার হিসাবে বিশ্বে ৩১তম অবস্থানে রয়েছে বাংলাদেশ।

প্রতিবেশী দেশ ভারতে তিন লাখের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন প্রায় ৯ হাজার জন। আর পাকিস্তানে আক্রান্ত হয়েছেন এক লাখ ৩২ হাজার। মৃত্যু হয়েছে আড়াই হাজার।

করোনাভাইরাসে বিশ্বে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। সেখানে ২১ লাখ ১৭ হাজার ২৭ জন আক্রান্ত হয়েছেন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় আরো দুই হাজার ৮৫৬ জনের মধ্যে করোনাভাইরাসে শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ৪৪ জন। নতুন মৃত্যু হওয়া ৪৪ জনের মধ্যে ৩৩ জন পুরুষ ও ১১ জন নারী।

দেশে ৫৯টি ল্যাবে করোনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন মোট ১৭ হাজার ৮২৭ জন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

গৌরী-সুহানাকে নিয়ে লালবাগচা রাজার মণ্ডপে শাহরুখ

গণেশোৎসব উপলক্ষে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার পূজামণ্ডপে গিয়ে গণপতি বাপ্...

তিশা: বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সময় নিজের ব...

নাসীরুদ্দীন পাটওয়ারীর ৩ দাবি, বন্ধ হবে ককটেল বিস্ফোরণ

সরকার তিনটি দাবি মেনে নিলে ঢাকায় আর কোনো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটবে না বলে মন...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা