জাতীয়

ঝুঁকিপূর্ণ এলাকা থেকে অফিসে আসতে হবে না!

নিজস্ব প্রতিবেদক:

ঝুঁকিপূর্ণ এলাকা থেকে অফিসে আসতে হবে না বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। বুধবার (৩ জুন) সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত সবাইকে বাড়তি সতর্কতার সাথে থাকার আহ্বান জানান তিনি। বলেন, ওইসব এলাকা থেকে অফিসে না আসাই ভালো।

প্রতিমন্ত্রী জানান, করোনার ঝুঁকি এড়াতে বাড়তি সতর্কতার অংশ হিসেবে এক-চতুর্থাংশ অর্থাৎ ২৫ শতাংশ কর্মকর্তা-কর্মচারী সরাসরি অফিস করবে। ২৫ শতাংশ বাসা থেকে অনলাইনে কাজ করছেন। বাকি ৫০ শতাংশ রিজার্ভ রাখা হচ্ছে। তারা পরবর্তী ধাপে কাজ করবেন। করোনার ঝুঁকি এড়াতে এবং পরিস্থিতি সামাল দিতে এ কৌশল নিয়ে চলছে সরকারি অফিস।

একই সাথে আর করোনা সংক্রমিত ঝুঁকিপূর্ণ এলাকা তথা ‘রেড জোন’ থেকে কর্মকর্তা-কর্মচারীদের অফিসে আসতে নিষেধ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

৬৬ দিনের সাধারণ ছুটি শেষে ৩১ মে থেকে আগামী ১৫ জুন পর্যন্ত সীমিত পরিসরে অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কিছু বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে অফিস খুলেছে। তবে অফিস খুললেও বাড়তি সতর্কতা হিসেবে একসঙ্গে সবাইকে অফিস নিচ্ছে না সরকার।

এদিকে, লকডাউন তুলে নেয়ার পর থেকে বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা। একই সাথে বাড়ছে মৃত্যুর সংখ্যাও । বুধবার আক্রান্ত হয়েছে ২ হাজার ৬৯৫ জন। এ নিযে মোট আক্রান্ত হলো ৫৫ হাজার ১৪০ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় মারা গেছেন রেকর্ড ৩৭ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭৪৫ জনে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা