জাতীয়

ঢাকার ৪ কলেজের নিজস্ব ভর্তি কার্যক্রম স্থগিত

নিজস্ব প্রতিবেদক:

নটরডেম, হলিক্রস, সেন্ট জোসেফ এবং সেন্ট গ্রেগরি- ক্যাথলিক চার্চ পরিচালিত ঢাকার এই চারটি শিক্ষা প্রতিষ্ঠানকে নিজস্ব প্রক্রিয়ায় একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির যে অনুমতি দেওয়া হয়েছিল তা স্থগিত করা হয়েছে।

করোনাভাইরাসের মহামারী এবং ‘অন্যান্য সার্বিক বিষয়’ বিবেচনা করে ২০২০-২১ শিক্ষাবর্ষে এই চারটি কলেজে নিজস্ব পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তির অনুমোদনের বিষয়টি স্থগিতের কথা জানিয়ে বুধবার আদেশ জারি করেছে ঢাকা শিক্ষা বোর্ড।

এক দিন আগেই ঢাকা শিক্ষা বোর্ড এক আদেশে এই চারটি কলেজকে আগামী ২০ জুনের মধ্যে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া শেষ করে বোর্ডকে জানাতে বলেছিল।

গত ৩১ মে প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে ৮২ দশমিক ৮৭ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এরাই একাদশ শ্রেণিতে ভর্তি হবেন।

গত কয়েক বেশ বছর ধরে মাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে দেশের সরকারি-বেসরকারি কলেজগুলোর একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে শিক্ষার্থী ভর্তি করা হয়। তবে এই চারটি প্রতিষ্ঠান ভর্তি পরীক্ষা নিয়েই শিক্ষার্থী ভর্তি করিয়ে আসছিল। সেজন্য তারা আদালতেও গিয়েছিল।

ঢাকা বোর্ডের একজন কর্মকর্তা জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে এই চারটি কলেজকে নিজস্ব প্রক্রিয়ায় শিক্ষার্থী ভর্তির অনুমতি দেওয়া হবে।

এদিকে, কেন্দ্রীয়ভাবে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম কবে থেকে শুরু হবে তা এখনও ঠিক হয়নি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা