জাতীয়

মনগড়া ভাড়া আদায় করছে বাস শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসের বিস্তার রোধে দুই মাসেরও বেশি সময় রাজধানীসহ সারাদেশে গণপরিবহন চলাচল বন্ধ ছিল। সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সুপারিশে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন জারির পর স্বাস্থ্যবিধি মেনে গত ১ জুন থেকে আবারও চলছে বাস ও অন্যান্য যানবাহন।

কিন্তু সরেজমিনে গিয়ে দেখা যায়, ৬০ শতাংশ না, দ্বিগুণ ভাড়া আদায় করা হচ্ছে যাত্রিদের কাছ থেকে। এরকম অভিযোগ এনে ক্ষোভ প্রকাশ করছে যাত্রীরা।

যাত্রীরা জানিয়েছেন, গাবতলি মাজার রোড থেকে বাংলামটর ১৫ টাকার ভাড়া ৩০ টাকা আদায় করা হয়েছে। কাকলী থেকে বাংলামটর ১০ টাকার ভাড়া ২০ টাকা এবং বাংলামটর থেকে মতিঝিল ১০ টাকার ভাড়া ২০ টাকা নেওয়া হচ্ছে।

রাজধানীর মোহাম্মদপুর, শ্যামলী এবং ফার্মগেইট এলাকায় যাত্রীর চেয়ে পরিবহণের সংখ্যা বেশি দেখা যায়। নিতান্তই খুব বেশি প্রয়োজন না হলে গণপরিবহন এড়িয়ে চলছে মানুষ। স্বাস্থ্যবিধি মেনে বাসচালকরা মুখে মাস্ক ব্যবহার করছেন। বেশিরভাগ হেলপারের মুখে মাস্ক, হাতে গ্লাভস ও জীবাণুনাশকের বোতল দেখা গেছে। যাত্রীরা ওঠার সময় তাদের হাতে জীবাণুনাশক ছিটানো হচ্ছে।

যাত্রীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে কিছু চালক-হেলপারের দাবি, ‘ভাড়া বেশি নেওয়া হচ্ছে না। হয়তো দুই-এক টাকা কমবেশি হতে পারে। তাছাড়া যাত্রী সংখ্যা কম।’

ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (ট্রাফিক) কে. এম. শহীদুল ইসলাম সোহাগ নিশ্চিত করেছেন, গত দুই দিনের মতোই গাড়ি চলাচল স্বাভাবিক আছে। প্রতিটি বাসের ৫০ শতাংশ আসন পূরণ হওয়ার কথা থাকলেও যাত্রী সংখ্যা কম থাকার কারণে তা হচ্ছে না।

এদিকে বাসের ভাড়া ৬০ শতাংশ বাড়ানোর সরকারি সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী হুমায়ন কবির পল্লব।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা