জাতীয়

করোনা আক্রান্ত নাগরিককে ফিরিয়ে নিলো তুরস্ক

নিজস্ব প্রতিবেদক:

করোনা আক্রান্ত এক নাগরিককে ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ফিরিয়ে নিলো তুরস্ক। ঢাকাস্থ তুরস্ক দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে ওই নাগরিককে ফিরিয়ে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

অফিসিয়াল ফেসবুক পেইজে ওই নাগরিককে ফিরিয়ে নেয়ার ভিডিও ও ছবি শেয়ার করেছে দেশটির দূতাবাস।

করোনা আক্রান্ত ওই তুর্কি নারীর সাথে তার স্বামী এবং তিন বছরের দুই কন্যা হুমা এবং জিয়াদ রয়েছে ।

করোনায় আক্রান্ত ওই রোগীর বোন গত ১৪ মে একটি টুইট করেন যে, বাংলাদেশে তার বোন করোনায় আক্রান্ত। এর আগে তার শ্বশুর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। তিনি অভিযোগ করেন, আমার বোন ভাইরাসে আক্রান্ত হলেও ওখানে কোনও চিকিৎসা পাচ্ছেন না। শুধু তাই নয়, তার টেস্টও করানো হচ্ছে না। আমরা চাই তাদেরকে তুরস্কে নিয়ে এসে চিকিৎসা দেয়া হোক।

বোনের সাথে মেসেজের কথোপকথনের স্ক্রিন শট এবং তার বোনের পরিবারের ছবি শেয়ার করেন ওই নারী।

সেই টুইট ঢাকায় অবস্থিত তুরস্ক দূতাবাসের নজরে পড়ে। ওই তুর্কি নাগরিককে দেশে ফিরিয়ে নিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে এয়ার এম্বুলেন্স চায় ঢাকার তুর্কি দূতাবাস। তুরস্কের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই তুর্কি নারীকে দেশে ফিরিয়ে নেয়ার ব্যবস্থা করে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা