জাতীয়

রাষ্ট্রপতি বঙ্গভবনে ঈদের জামাতে অংশ নেবেন

নিজস্ব প্রতিবেদক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে এবার বঙ্গভবনে অনুষ্ঠেয় ঈদের জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বঙ্গভবনের দরবার হলে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে সোমবার (২৫ মে) ঈদের এই জামাত অনুষ্ঠিত হবে।

রবিবার (২৪ মে) রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে করোনাভাইরাস সংক্রম রোধে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন না রাষ্ট্রপতি। জয়নাল আবেদিন বলেন, ‘করোনাভাইরাসের কারণে রাষ্ট্রপতি এবার ঈদের প্রধান জামাতে অংশ নিচ্ছেন না। বঙ্গভবনের দরবার হলে সীমিত পরিসরে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি সেই জামাতে অংশ নেবেন।’ সব সময় ঈদের দিন রাষ্ট্রপতি সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে বঙ্গভবনে ঈদের যে শুভেচ্ছা বিনিময় করেন, সেটাও এবার হচ্ছে না বলে জানান জয়নাল আবেদীন।

বঙ্গভবন সূত্রে জানা গেছে, দরবার হলে অনুষ্ঠেয় ঈদের জামাতে রাষ্ট্রপতি ছাড়াও তার পরিবারের সদস্যরা এবং বঙ্গভবনে দায়িত্ব পালনকারী কয়েকজন কর্মকর্তা অংশ নেবেন।

বঙ্গভবনের দরবার হলে সাধারণত রাষ্ট্রপতির রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলো হয়ে থাকে। এছাড়া, দরবার হলে সরকারের মন্ত্রিসভার সদস্যদের শপথও অনুষ্ঠিত হয়।

সাধারণত আবহাওয়া অনুকূলে থাকলে হাইকোর্ট প্রাঙ্গণের জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত প্রধান জামাতে রাষ্ট্রপতি অংশ নিয়ে থাকেন। আর আবহাওয়া দুর্যোগপূর্ণ হলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত প্রধান জামাতে রাষ্ট্রপতি অংশ নেন। তবে করোনার কারণে এবার জাতীয় ঈদগাহে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হচ্ছে না।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা