জাতীয়

ঈদের জামাত হচ্ছে না কারাগারগুলোতেও

সান নিউজ ডেস্কঃ

ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আর সেই আনন্দ থেকে বঞ্চিত হয় না কারাগারে থাকা আসামীরাও। প্রতিবারই কারাগারে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। কিন্তু এবার করোনার প্রভাবে কারাগারেও কোন ঈদের জামাত হবে না বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। তবে বন্দিরা চাইলে নিজ নিজ সেলে নিজেরা ঈদের জামাত আদায় করতে পারবেন। স্বজনদের দেওয়া খাবার সরবরাহ ও সাক্ষাৎ বন্ধ থাকবে।

কারা অধিদফতর থেকে আরও বলা হয় যে, কারাগারের বাইরে কারা মসজিদগুলোতে স্বাস্থ্যবিধি মেনে কারারক্ষী ও স্টাফরা ঈদের জামাত আদায় করতে পারবেন। এক্ষেত্রে প্রয়োজনে একঘণ্টা ব্যবধানে একাধিক জামাত অনুষ্ঠিত হতে পারে। কোলাকুলি ও হ্যান্ডশেক না করার নির্দেশনাও দেওয়া হয়েছে। রবিবার (২৪ মে) কারা অধিদফতরের মুখপাত্র ও এআইজি প্রিজনস মুহাম্মদ মনজুর হোসেন এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘প্রতিবারের মত এবার কারাগারের ভেতরে খোলা জায়গায় বন্দিদের জন্য ঈদের জামাত হবে না। তবে বাইরের কারা মসজিদগুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হবে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি ও নিরাপত্তা মেনে। বন্দিরা নিজেদের সেলের মধ্যেই নিজেরা ঈদের নামাজ পড়ে নেবে।’

তিনি জানান, ঈদ উপলক্ষে এবার কারারক্ষী ও স্টাফদের ঈদ শপিংয়ে না যেতে নির্দেশনা দেওয়া হয়েছে।

মনজুর হোসেন আরো বলেন, ‘করোনার কারণে বন্দিদের সঙ্গে স্বজনদের দেখা-সাক্ষাৎ আগে থেকেই বন্ধ আছে। ঈদ উপলক্ষে এমনিতেই দেখা-সাক্ষাতের চাপ বেড়ে যায়। সে কারণে এবার ঈদ উপলক্ষে বন্দিদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎ বন্ধ থাকবে। ইতিমধ্যে দেশের সব কারাগারে এই বিষয়ে নোটিশ পাঠিয়ে দেওয়া হয়েছে। এছাড়া, প্রতিবছর স্বজনদের কাছ থেকে বন্দিদের জন্য যে খাবার পাঠানো হয়, সেটা দেওয়া বন্ধ থাকবে স্বাস্থ্যগত ঝুঁকির বিষয়টি চিন্তা করে। ঈদের দিন কারাগারের পক্ষ থেকে উন্নত খাবার দেওয়া হয়। সেজন্য ওইদিন স্বজনদের পক্ষ থেকে খাবার না দিলেও চলবে।’

তিনি বলেন, ‘এবার ঈদের পরের দিনও বন্দিদের ভালো ও উন্নত মানের খাবার সরবরাহ করা হবে। আর যারা কারাগারের বাইরে হাসপাতালগুলোর প্রিজন সেলে আছেন, তাদের খাবার সরবরাহ করবে হাসপাতাল কর্তৃপক্ষ।’

তিনি জানান, সকালে মুড়ির সঙ্গে পায়েস অথবা সেমাই দেওয়া হবে। ছোট কারাগার হলে দুপুরে পোলাও, গরু ও খাসির মাংস দেওয়া হয়। বড় কারাগার হলে এই খাবার বিকালে দেওয়া হয়। আর রাতের খাবার হিসেবে সাদা ভাতের সঙ্গে আলুর দম ও মাছ দেওয়া হবে।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা