জাতীয়

চাপ সামলাতে গণপরিবহন চালু

নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের ঢাকা ফেরার চাপ সামলাতে সাময়িক ব্যবস্থা হিসেবে গণপরিবহন চালু করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার (১ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে তিনি এ কথা জানান। এ সময় জননিরাপত্তা সচিবসহ সব বাহিনীর প্রধান এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শনিবার (৩১ জুলাই) দিনগত রাত থেকে গণপরিবহন ১৬ ঘণ্টা চলাচলের যে সিদ্ধান্ত হলো, একটু আগে নৌযান চলাচলের বিষয়ে একটি সিদ্ধান্ত জানানো হয়েছে যে সোমবার ভোর ৬টা পর্যন্ত নৌযান চলাচল করবে। এর সঙ্গে গণপরিবহন চলাচল করবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়টি কেবিনেট বিভাগ থেকে জানানো হয়েছে। তবে আমাদের কাছে যে খবর সেটা হলো আমরা জানি রাতে প্রচণ্ড চাপ পড়ে ছিলো গার্মেন্টস শ্রমিকদের। এটা দেখে তাদের যেন ঢাকায় নিয়ে আসা যায় সেজন্য একটা সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এটা অব্যাহত থাকবে কিনা সেটা কেবিনেট বিভাগ জানে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভ্যাকসিন সংক্রান্ত একটি বৈঠক সম্প্রতি আমার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। আমরা ইউনিয়ন পর্যায়ে ভ্যাকসিনেশন কার্যক্রম সম্প্রসারিত করবো। সেটা আগামী সাত আগস্ট থেকে ব্যবস্থা করবো। ভ্যাকসিন নিতে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহার করে সবাইকে যাওয়ার অনুরোধে করবো।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

‘রামায়ণ’ চলাকালে হলের ভেতর শুধু নিরামিষ খাবারের নির্দেশ!

পৌরাণিক ও ধর্মীয় আবহযুক্ত চলচ্চিত্র প্রদর্শনের সময় সাধারণ দর্শকদের গভীর আবেগ,...

রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক করে পুলিশে সোপর্দ

রাজশাহী কলেজে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই ক...

চিলমারীতে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ প...

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

সৌদি আরবের অনেক ভূখণ্ড দখলে নিয়েছে হুথিরা!

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ও রক্ষণশীল ধারার জনপ্রিয় পডকাস্টার টাকার কার্লসন আন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা