জাতীয়
করোনাভাইরাস

২৬ মার্চ থেকে ৪ এপ্রিল দেশে সাধারণ ছুটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:

বৈশ্বিক করোনাভাইরাস মহামারীর প্রেক্ষাপটে দেশে আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। বিকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

তবে ছুটি থাকলেও খোলা থাকবে হাসপাতাল ও জরুরী সেবা সমূহ। সংবাদ সম্মেলনে মন্ত্রীপরিষদ সচিব আরও জানান, ছুটির এই নির্দেশ সরকারি ও বেসরকারি উভয় প্রতিষ্ঠানের জন্য বলবত হবে।

করোনাভাইরাসে প্রকোপ ঠেকাতে গিয়ে সবচেয়ে ঝুঁকির মধ্যে থাকা নিম্ন আয়ের মানুষেরা যাতে ক্ষতিগ্রস্ত না হন সে জন্য সহায়তার প্রতিশ্রুতির কথাও জানান খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, করোনার প্রাদুর্ভাবের কারণে প্রধানমন্ত্রী আমাদের কিছু নির্দেশনা দিয়েছেন, সে অনুযায়ী ২৬ মার্চ সরকারি ছুটি, ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটির সঙ্গে ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছেন। ৩ ও ৪ এপ্রিল সাপ্তাহিক ছুটি যুক্ত হবে। করোনাভাইরাসের বিস্তৃতির কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ৫ এপ্রিল থেকে আবার অফিস শুরু হবে। খন্দকার আনোয়ারুল ইসলাম আরো জানান, মঙ্গলবার থেকে বেসামরিক প্রশাসনকে সহায়তা করবে সশস্ত্র বাহিনী। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য এ সহায়তা করবে সশস্ত্র বাহিনী।

তিনি জানান, পরিস্থিতি মোকাবেলায় পাঁচশো চিকিৎসককে প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

সংকট কালীন সময়ে অফিস আদালতের কাজ অনলাইনে করার আহ্বানও জানান মন্ত্রীপরিষদ সচিব। পাশাপাশি গণপরিবহন ও ব্যাংকিং কার্যক্রম সীমিত রাখার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে।

বাংলাদেশে এ ভাইরাস শনাক্ত হয়েছে গত ৮ মার্চ। এরপর দিন দিন এ ভাইরাসে সংক্রমণের সংখ্যা বেড়েছে। সবশেষ হিসাবে দেশে এখন পর্যন্ত ৩৩ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন তিন জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা