জাতীয়

চলে গেলেন বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর

নিজস্ব প্রতিবেদক:
চলে গেলেন বরেণ্য শিক্ষাবিদ ও সাহিত্যিক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর। আজ সোমবার দুপুর ১২টার দিকে তিনি মারা যান।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বরেণ্য এই ব্যক্তির মৃত্যুর খবরটি নিশ্চিত করেন তাঁর ভাতিজা অধ্যাপক মুনতাসীর মামুন। বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর ছিলেন একজন শিক্ষক, গবেষক, রাজনৈতিক ও সর্বোপরি সাংস্কৃতিক আন্দোলনের একনিষ্ঠ নিবেদিতপ্রাণ কর্মী।

আজ বিকেল ৪টায় তাঁর মরদেহ নিয়ে চাঁদপুরের উদ্দেশে যাত্রা করবেন তাঁরা। সেখানে গুলবাহার গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাঁকে।

১৯৩৬ সালে চাঁদপুরে জন্মগ্রহণ করেন বোরহানউদ্দীন খান জাহাঙ্গীর। কর্মজীবনে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, কলকাতার মুজফফর আহমদ স্মৃতি পুরস্কার এবং জাহানারা ইমাম স্মৃতি পদকসহ অসংখ্য পদক ও পুরস্কার পেয়েছেন। শিক্ষা ও গবেষণায় অবদানের জন্য ২০০৯ সালে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদকে ভূষিত হন বোরহানউদ্দীন খান জাহাঙ্গীর।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা