জাতীয়

মঙ্গলবার থেকে কোর্ট বসবে খাস কামরায়

আদালত প্রতিবেদক:

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে উন্মুক্ত কোর্টে শুনানি না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর বদলে আগামী মঙ্গলবার (২৪ মার্চ) থেকে উচ্চ আদালতের মামলার আদেশ দেয়া হবে খাস কামরায়। সোমবার (২৩ মার্চ) বিচারপতি আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মোঃ রাশেদ জাহাঙ্গীরের বেঞ্চ এ সিদ্ধান্তের কথা জানান।

আদালত বলেন, আগামীকাল পরীক্ষামূলক ভাবে খাস কামরায় বসে মামলার আদেশ দেবেন তারা। মামলার আবেদনের নথি ও সংশ্লিষ্ট আইনজীবীদের মোবাইল নম্বর রাখা হবে। মামলার সঙ্গে সম্পৃক্ত এবং আইনি কোনো বিষয়ে জানার প্রয়োজন হলে মোবাইলের মাধ্যমে তারা জেনে নেবেন। এক্ষেত্রে কোনো পক্ষই যেন ভুক্তভোগী না হন সে বিষয়টিও দেখা হবে বলে জানান আদালত।

এর আগে আদালতে মামলার শুনানির জন্য ডায়াসে ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন। মামলার শুনানির সময় মুখে মাস্ক ও হাতে গ্লাভস পরে আদালতে হাজির হন সুপ্রিম কোর্ট বারের সভাপতি। তাকে উদ্দেশ্য করে আদালত বলেন, করোনা থেকে আপনারা তো সুরক্ষা নিচ্ছেন, আমাদের সুরক্ষা কোথায়? তখন আদালত এজলাসের উন্মুক্ত পরিবেশে শুনানি না নিয়ে খাস কামরায় থেকে আদেশ দেয়ার বিষয়ে মতামত দেন। তখন হাইকোর্ট বলেন, আমরা চিন্তা করছি আপনাদের সবার আবেদনের সঙ্গে মোবাইল নম্বর রেখে দেব।

আমরা আবেদন দেখে আদেশ দিয়ে দেব। আর কোনটি শোনার প্রয়োজন হলে আপনাদের ফোন দেব। এরপর অ্যাটর্নি জেনারেল এলে এ বিষয়ে তাঁরও মতামত নেব।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা