জাতীয়

পূজায় সার্বিক নিরাপত্তায় থাকবে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক : গোয়েন্দা তথ্যানুযায়ী পূজায় কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই। তারপরও সার্বিকভাবে যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় রাজধানীর বনানীর পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান র‌্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

তিনি জানান, শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে দেশজুড়ে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে । নজরদারি ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

আবদুল্লাহ আল-মামুন বলেন, ২১ অক্টোবর বোধনের মধ্যদিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গাপূজা ২৬ অক্টোবর বিজয়া দশমীর মধ্যদিয়ে শেষ হবে। এবার সারাবিশ্ব এক অদৃশ্য মহামারির মধ্য দিয়ে পার হচ্ছে। তাই আমরা আশা করছি, সবাই অনুষ্ঠানস্থলে স্বাস্থ্যবিধির বিষয়ে সতর্ক থাকবেন। এবার ভিন্ন প্রেক্ষাপটে সীমিত পরিসরে পূজার আয়োজন হলেও আমরা সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত আছি, সার্বক্ষণিক পাশে রয়েছি।

র‌্যাব ডিজি বলেন, পূজাকে কেন্দ্র করে দেশজুড়ে পর্যাপ্ত র‌্যাব সদস্য নিয়োজিত রয়েছেন। আমরা ১৫ অক্টোবর থেকেই গোয়েন্দা তথ্য সংগ্রহসহ তৎপর রয়েছি। তবে আজ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ফোর্স মোতায়েন থাকবে। র‌্যাবের বম্ব ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড ও সুইপিং টিম সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।

পূজাস্থলে নিয়োজিত অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পূজা উদযাপন কমিটির সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে। সকলের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়। যদি এমন কোনো পরিস্থিতির উদ্ভব হয়, তাহলে আমরা সার্বক্ষণিক প্রস্তুত রয়েছি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা