ইতালিতে প্রবেশের অনুমতি পেলো ১২ বাংলাদেশি
জাতীয়

ইতালিতে প্রবেশের অনুমতি পেলো ১২ বাংলাদেশি

সান নিউজ ডেস্ক :

ইতালিতে প্রবেশের অনুমতি পেয়েছেন মিলান ইমিগ্রেশনে আটকে পড়া ১২ বাংলাদেশি। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোরে দেশটির ইমিগ্রেশন পুলিশ তাদের ইতালিতে প্রবেশের অনুমতি দেয়।

তবে তাদের বাসায় ফিরে দুই সপ্তাহের জন্য কোয়ারেন্টিন নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন দেশটির ইমিগ্রেশন পুলিশ।

সোমবার (১৯ অক্টোবর) স্থানীয় সময় দুপুরে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট বাংলাদেশ থেকে দুবাই হয়ে ইতালির বাণিজ্যিক শহর মিলানে পৌঁছালে নিয়ম না মেনে দেশটিতে যাওয়ার কারণে ১২ বাংলাদেশিকে আটকে দেয় দেশটির ইমিগ্রেশন পুলিশ। পরে তাদের বিরুদ্ধে নিয়ম অমান্য করার অভিযোগ এনে ফিরতি ফ্লাইটে আবারো বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করে মিলান ইমিগ্রেশন।

এসব প্রবাসীদের যেন বাংলাদেশে ফেরত না পাঠায় সেজন্য দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সঙ্গে বারবার টেলিফোনে আলাপ করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আব্দুস সোবাহান সিকদার।

মিলানে আটকে পড়া যাত্রী মাসুদ আহমেদ বলেন, ‘আমরা এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বাংলাদেশ থেকে মিলান এসে পৌঁছালে মিলান ইমিগ্রেশন পুলিশ ইতালির দীর্ঘমেয়াদী রেসিডেন্ট পারমিটধারীদের ইমিগ্রেশন পার হতে দিলেও আমরা যারা নরমাল বা স্বল্পমেয়াদী রেসিডেন্ট পারমিটধারী তাদের বের হতে না দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানোর কথা বলে। পরে আমরা ইতালির অভিবাসন পরামর্শক মাঈনুল ইসলাম নাসিম নামে এক ভদ্রলোকের সঙ্গে কথা বলি। পরে তিনি মিলানের এক উকিল ও দেশটির বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেন এবং কি কারণে ফেরত পাঠানো হবে তা জানতে ব্যাখ্যা চান। এরপর মিলান ইমিগ্রেশন আমাদের মঙ্গলবার ভোরে দেশটিতে প্রবেশের অনুমতি দেয়।

প্রসঙ্গত, দীর্ঘদিন বাংলাদেশের সঙ্গে ইতালির ফ্লাইট বন্ধ থাকার পর ইতালি সরকার শর্তসাপেক্ষে বাংলাদেশের সঙ্গে ফ্লাইট চালু করে। এরপর শনিবার বাংলাদেশ থেকে কাতার এয়ারওয়েজ বাংলাদেশ থেকে ইতালির উদ্দেশে একটি ফ্লাইট পরিচালনা করে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা