জাতীয়

জালনোট চক্রের হোতাসহ  ৪ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে ৪৯ লাখ টাকার জাল নোটসহ চক্রের মুলহোতা হুমায়ুন কবির ও তার ৩ সহযোগীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে ৪৯ লাখ টাকার জাল নোটসহ এই ৪ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১৮ অক্টোবর)নুরজাহান রোডের এক বাড়ির দোতালার ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- হুমায়ুন কবীর, জামাল হোসেন, শাহনাজ বেগম ও সুমি আকতার।

গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মশিউর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে এক হাজার এবং পাঁচশ টাকার জাল নোট, প্রায় ৫ কোটি টাকা তৈরি করার মত সরঞ্জাম, কম্পিউটার ও প্রিন্টার জব্দ করা হয়েছে। তিনি বলেন, হুমায়ুন কবীর এই চক্রের হোতা। ২০০২ সাল থেকে সে এই ব্যবসা চালিয়ে আসছে। অন্তত; আটবার তাকে গ্রেপ্তার করা হয়েছে। সর্বশেষ প্রায় ছয় মাস আগে জামিনে বেরিয়ে এসে আবারও নোট জালিয়াতির ব্যবসা শুরু করেছে।

মশিউর বলেন, পেশায় রংমিস্ত্রী জামাল প্রতি লাখ জাল টাকা তিনি ১০ থেকে ১২ হাজার টাকায় কিনে নিয়ে খোলা বাজারে কেনাবেচা করতেন। সাভার, মানিকগঞ্জ, কাপাসিয়াসহ বিভিন্ন গ্রামাঞ্চলে সে এই জাল নোট দিয়ে সাধারণ জিনিসপত্র কেনাকাটা করত। বিশেষ করে ছোট ছোট দোকানে এসব জাল টাকা সে ব্যবহার করত।

গ্রেপ্তারকৃত শাহনাজের স্বামী সাইফুল প্রায় ছয় মাস আগে একই অভিযোগে গ্রেপ্তার হন। সুমি আকতার মাসিক বেতনে ওই বাসায় কাজ করতেন এবং জালিয়াতির কাজে ‘সহযোগিতা’ করতেন বলে জানান উপ-কমিশনার মশিউর। তিনি বলেন, জামাল ছাড়াও আল আমীন, বাদল ও জাসীম নামে আরও তিনজন সহযোগী রয়েছে হুমায়ুনের, যারা মাঠ পর্যায়ে জাল টাকা ছড়ানোর কাজ করে। এই চক্রটি কোটি কোটি টাকার জাট নোট তৈরি করে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেয় তাদের এজেন্টদের মাধ্যমে।

সোমবার (১৯ অক্টোবর) তাদের আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হবে বলে জানান গোয়েন্দা কর্মকর্তা মশিউর।

সান নিউজ/এসকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

গৌরী-সুহানাকে নিয়ে লালবাগচা রাজার মণ্ডপে শাহরুখ

গণেশোৎসব উপলক্ষে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার পূজামণ্ডপে গিয়ে গণপতি বাপ্...

তিশা: বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সময় নিজের ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা