জাতীয়

আজ বিশ্ব ট্রমা দিবস

নিজস্ব প্রতিবেদক :

বিশ্ব ট্রমা দিবস আজ। সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন দুর্ঘটনায় আহত মানুষের সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি সচেতনতা সৃষ্টির জন্য দিবসটি পালন করা হয়।

বিশ্বের বিভিন্ন দেশে নানা আয়োজনে দিবসটি পালন করা হলেও বাংলাদেশে সরকারি পর্যায়ে এ পর্যন্ত দিবসটি পালন করা হয়নি। দেশে কয়েকটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিবসটি পালন করে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক পরিসংখ্যানে দেখা গেছে, প্রতি বছর বিশ্বে প্রায় ১২ লাখ মানুষ দুর্ঘটনায় নিহত এবং আহত হয় পাঁচ কোটিরও বেশি মানুষ। বিশ্বের উন্নয়নশীল দেশে সড়ক দুর্ঘটনায় প্রায় ৫০ শতাংশ মানুষের মৃত্যু হয়। বাংলাদেশে সঠিক পরিসংখ্যান না থাকলেও সড়ক দুর্ঘটনা নিয়ে ২০০৩ সালে একটি বেসরকারি প্রতিষ্ঠান জরিপ করেছিল। ওই প্রতিবেদনে বলা হয়, দেশে বছরে সড়কে প্রায় তিন হাজার মানুষের মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, বর্তমানে এ সংখ্যা ১০ থেকে ১২ হাজার ছাড়িয়ে যাবে। যত মানুষ নিহত হয়, তার চেয়ে তিনগুণ বেশি মানুষ পঙ্গুত্ববরণ করে। দশগুণ মানুষকে হাসপাতালে ভর্তি থাকতে হয় এবং ত্রিশগুণ মানুষকে চিকিৎসা নিতে হয়। এর পরও দেশে সরকারিভাবে দিবসটি পালন করা হয় না। তবে সড়ক দুর্ঘটনা নিয়ে সচেতনতা বাড়াতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন প্রতি বছর বিশ্ব ট্রমা দিবস পালন করে আসছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা