বাংলাদেশ সফরে আসছেন মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী
জাতীয়

বাংলাদেশ সফরে আসছেন মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ই বিগুন আগামী ১৪ থেকে ১৬ অক্টোবর বাংলাদেশের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ এবং যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারিত্ব পুনর্র্নিশ্চিত করতে ঢাকা সফরে আসছেন।

আজ সন্ধ্যায় মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশে উপ-পররাষ্ট্রমন্ত্রী সবার জন্য যৌথ সমৃদ্ধির সঙ্গে একটি স্বাধীন, উন্মুক্ত, সমন্বিত, শান্তিপূর্ণ এবং নিরাপদ ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমাদের অভিন্ন দৃষ্টিভঙ্গিকে এগিয়ে নিয়ে যাওয়ার উপর আলোকপাত করবেন।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগুনের ঢাকা সফর কোভিড-১৯ প্রতিক্রিয়া এবং পুনরুদ্ধার প্রচেষ্টা এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সহযোগিতার উপরেও আলোকপাত করবে।

ঢাকায় তার সফরের আগে, মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী ১২ থেকে ১৪ অক্টোবর ভারত সফর করবেন। সেখানে তিনি ভারত-মার্কিন যুক্তরাষ্ট্রে ফোরামে মূল বক্তব্য প্রদান করবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভারতে তার কর্মসূচি ‘মার্কিন যুক্তরাষ্ট্র-ভারত কম্প্রিহেনসিভ গ্লেবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’ এবং ওয়াশিংটন ডিসি এবং নয়াদিল্লী কিভাবে ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় এবং সারা বিশ্বে শান্তি, সমৃদ্ধি এবং নিরাপত্তাকে এগিয়ে নিয়ে যেতে একসাথে কাজ করতে পারে তার উপর আলোকপাত করবেন। সূত্র : বাসস।

সান নিউজ/এসএম|Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা