জাতীয়

সারওয়ারের দেয়া সাজার বিরুদ্ধে হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক:

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের দেয়া সাজা কেন অবৈধ ও বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

জারি করা রুলে ওই ব্যবসায়ীকে দেয়া অর্থদণ্ডের অর্থ কেন ফেরত দেয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে আইন ও স্বরাষ্ট্র সচিব, র‌্যাব মহাপরিচালক, ঢাকা জেলা প্রশাসক ও সারওয়ার আলমসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে এদিন রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার সানজিদ সিদ্দিক।

গত ১০ সেপ্টেম্বর ব্যবসায়ীকে জরিমানা করায় র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের বিষয়ে সরকারের সংশ্লিষ্ট পাঁচজনকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। নোটিশে অভিযান পরিচালনার সময় জব্দ করা ১৫ লাখ টাকাও ফেরত দেয়ার আর্জি জানানো হয়। নোটিশে আইন ও স্বরাষ্ট্র সচিব, র‌্যাব মহাপরিচালক, ঢাকা জেলা প্রশাসক ও সারওয়ার আলমকে বিবাদী করা হয়।

ওইদিন দুপুরে নওয়াবপুরের এম এম এন্টারপ্রাইজের মালিক মো. মাকসুদুল আলম মাসুদের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন রেজিস্ট্রি ডাকযোগে লিগ্যাল নোটিশটি পাঠান।

নোটিশে ১৪ দিনের মধ্যে এম এম এন্টারপ্রাইজের মালিক মো. মাকসুদুল আলম মাসুদকে করা জরিমানার ১৫ লাখ টাকা ফেরত দিতে এবং তার সাজার রায় বাতিল করতে বলা হয়। অন্যথায় তার বিরুদ্ধে রিট আবেদন করা হবে। সে অনুযায়ী নোটিশের জবাব না পেয়ে রিট করা হয়।

রিটে বলা হয়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪১ নম্বর ধারায় সর্বোচ্চ দুই লাখ টাকা, ৪৩ নম্বর ধারায় এক লাখ টাকা, ৪৪ নম্বর ধারায় এক লাখ টাকা, ৫০ নম্বর ধারায় দুই লাখ টাকা জরিমানা করার বিধান আছে। কিন্তু আইন লঙ্ঘন করে তাকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি।

রিটে আরও বলা হয়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নিম্নমানের পণ্যের বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও বিএসটিআইয়ের নিজস্ব নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন। সুতরাং নিম্নমানের পণ্যের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার এখতিয়ার র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেই।

সান নিউজ/ বিএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা