ছাত্রলীগ নেতা সাদ্দামের মরদেহে শেষ শ্রদ্ধা
রাজনীতি

ছাত্রলীগ নেতা সাদ্দামের দাফন সম্পন্ন, বরিশালের রাজনীতিবিদদের শোক

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: বরিশাল জেলা ছাত্রলীগের সহ সভাপতি শহীদুল ইসলাম সাদ্দামের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুম্মার নামাজের পর দ্বিতীয় নামাজে জানাজা শেষে নিজ বাড়ি বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি গ্রামের পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় তাকে।

এর আগে সকাল ১০টায় সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ক্যাম্পাসে সাদ্দামের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। রাজনৈতিক নেতাকর্মী, বিএম কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও স্বজনেরা এতে অংশ নেন।

সাদ্দামের মৃত্যুতে শোক জানিয়েছেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, জেলা ছাত্রলীগের সভাপতি হেমায়েত উদ্দিন সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক।

সরকারি ব্রজমোহন কলেজে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় সাদ্দামের মৃত্যুতে শোকাচ্ছন্ন রাজনৈতিক অঙ্গন। অত্যন্ত স্বচ্ছ এবং অহিংসভাবে তিনি রাজনীতি করে গেছেন বলে মন্তব্য করেছেন সরকারি ব্রজমোহন কলেজ ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি শামিল শাহরোখ তমাল। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, ছাত্রলীগ তার লড়াই-সংগ্রামের এক আদর্শিক নেতাকে হারিয়েছে।

দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন শহীদুল ইসলাম সাদ্দাম। সর্বশেষ হৃদযন্ত্রে রিং পরাতে রাজধানীর হৃদরোগ ইন্সটিটিউটে ভর্তি হয়েছিলেন। সেখানে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় রিং পরানোর সময় মৃত্যুবরণ করেন জনপ্রিয় এই ছাত্রনেতা।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা