আন্তর্জাতিক

প্রণব মূখার্জীর অস্ত্রোপচার, ধরা পড়ল করোনাও

ইন্টারন্যাশনাল ডেস্ক:

পড়ে গিয়ে মাথায় রক্ত জমাট বেঁধেছিল। জরুরি অস্ত্রোপচারের আগে পরীক্ষানিরীক্ষা করতে গিয়ে ধরা পড়ে কোভিড। সোমবার (১০ আগস্ট) দুপুরে নিজেই টুইট করে করোনা সংক্রমণের খবর জানিয়েছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মূখার্জী। রাতের খবর, অস্ত্রোপচারের পরে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।

গতকাল (১০ আগস্ট) দুপুরে প্রণবের কোভিড হওয়ার কথা জানা গেলেও তখনও আঘাতের খবর প্রকাশ্যে আসেনি। টুইটে শুধু বলেছিলেন, ‘‘অন্য চিকিৎসার কারণে হাসপাতালে গিয়েছিলাম। কোভিড-১৯ পরীক্ষায় ফল পজিটিভ এসেছে। যারা গত সপ্তাহে আমার সঙ্গে দেখা করেছিলেন, তারা দয়া করে পরীক্ষা করান এবং নিভৃতবাসে চলে যান।’’

এর পরপরই তার অফিস থেকে জানানো হয়, কিছু রুটিন পরীক্ষার জন্য তাকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে কোভিড পরীক্ষার ফল পজিটিভ আসায় তার বাড়ির এবং অফিসের সকলের পরীক্ষা করানো হচ্ছে। তিনি এখন আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হসপিটালে ভর্তি রয়েছেন।

কিন্তু গতকাল সন্ধ্যার পরে সূত্র মারফত জানা যায়, আগের দিন রাতে গোসলখানায় পড়ে গিয়েছিলেন তিনি। তার মাথায় আঘাত লেগেছিল। মাথা আপাত ভাবে ফাটেনি, কিন্তু স্নায়ুর কিছু সমস্যা দেখা দেওয়ায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা করে দেখা যায়, তার মাথার ভিতরে রক্ত জমাট বেঁধে আছে। জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করা দরকার। তার জন্য প্রয়োজনীয় পরীক্ষানিরীক্ষা করতে গিয়েই ধরা পড়ে, তার কোভিডও হয়েছে। একই দিন অস্ত্রোপচারও হয়ে গিয়েছে তার। তাকে ভেন্টিলেশনে দিয়ে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।

প্রণবের অসুস্থতার খবর আসার পর থেকেই একের পর এক আরোগ্য কামনার বার্তা আসতে শুরু করে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ সরাসরি হাসপাতালে যান। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ প্রণব মূখার্জীর মেয়ে শর্মিষ্ঠাকে ফোন করে খোঁজ নেন। রাহুল গান্ধী প্রণবের দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে জানান, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মূখার্জী করোনা-আক্রান্ত হওয়ায় তিনি উদ্বিগ্ন। তার দ্রুত আরোগ্য কামনা করেন মমতা। কংগ্রেস নেতা অধীর চৌধুরী, অজয় মাকেন, কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়ালরাও আরোগ্য কামনা করেন। অধীর ফেসবুকে লেখেন, ‘খুব চিন্তায় আছি।’ প্রদেশ কংগ্রেস নেতা, সাংসদ প্রদীপ ভট্টাচার্য বলেন, ‘‘প্রণববাবু, সুস্থ হয়ে ফিরে আসুন, এটাই প্রার্থনা।’’

সূত্রের খবর, গত কয়েক মাস বাড়ি থেকে তেমন বাইরে যাননি প্রণব মুখার্জী। তার সঙ্গে দেখা করতে আসা মানুষের সংখ্যাও ছিল খুবই কম। দূরে একটি চেয়ার রেখে তাদের বসানো হত। একবার সাবেক রাষ্ট্রপতি জানিয়েছিলেন যে, তিনি আজকাল প্রত্যেক দিন তার ডায়েরিতে কোভিড সংক্রান্ত খবরাখবর লিখে রাখছেন এবং গোটা বিশ্বে কী হচ্ছে না হচ্ছে, তার দিকে নজর রাখছেন।

সম্প্রতি দেশের রাজনৈতিক নেতৃবৃন্দের অনেকেই করোনা আক্রান্ত হয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, কেন্দ্রীয় মন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল এবং ধর্মেন্দ্র প্রধানের চিকিৎসা চলছে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান, এবং কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা করোনামুক্ত হয়েছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা