বাইডেন জিতলে অ্যামেরিকা চালাবে চীন
আন্তর্জাতিক

‘বাইডেন জিতলে অ্যামেরিকা চালাবে চীন’

ইন্টারন্যাশনাল ডেস্ক:

এবার নিজের ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী জো বাইডেন ও চীনের কমিউনিস্ট সরকারকে একসঙ্গে নিশানা করলেন মার্কিন প্রেসিডেন্ট। বাইডেনকে ‘ঘুমন্ত’ আখ্যা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, ‘‘ঘুমন্ত বাইডেনের কাছে আমাকে হারাতে চায় চীন। বাইডেন জিতলে আমেরিকাকে আসলে বেইজিংই নিয়ন্ত্রণ করবে।’’

ই-মেলের মাধ্যমে ভোট হলে তাতে চীন, রাশিয়া, ইরান, উত্তর কোরিয়ার মতো দেশের হস্তক্ষেপ করতে সুবিধে হবে বলে অভিযোগ করেছেন ট্রাম্প। নির্বাচনে কারচুপির আশঙ্কাও লুকিয়ে রাখেননি। তার সাফ কথা, জো বাইডেন প্রেসিডেন্ট হলে গোটা আমেরিকাকে নিয়ন্ত্রণ করা চীনের কাছে খুবই সহজ হবে। আর বেইজিং সেটাই করতে চায় সব সময়।

ট্রাম্প বলেছেন, ‘‘প্রেসিডেন্টের গদিতে কোনও ডেমোক্র্যাট বসলে, দেশটা শাসন করবে চীন-ই।’’ একই ভাবে ইরান সরকারকেও এক হাত নিয়েছেন প্রেসিডেন্ট। বলেছেন, ‘‘ইরানও চায় যাতে বাইডেন জয়ী হয়।’’

তবে ট্রাম্পের বক্তব্য, তিনি জিতে ফের ক্ষমতায় এলে তেহরানের সঙ্গে দ্রুত চুক্তি করবেন। ‘‘আমি ফিরলে ইরানের সঙ্গে চুক্তির কাজটা দ্রুত সেরে ফেলব। উত্তর কোরিয়ার সঙ্গেও তাড়াতাড়ি চুক্তি করে ফেলব। আমি ২০১৬ সালে জিতে না-এলে এত দিনে আমাদের দেশের সঙ্গে উত্তর কোরিয়ার যুদ্ধ বেধে যেত।’’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা