লেবাননে বিস্ফোরণে আড়াই লাখ মানুষ বাস্তুচ্যুত
আন্তর্জাতিক

লেবাননে বিস্ফোরণে আড়াই লাখ মানুষ বাস্তুচ্যুত

নিজস্ব প্রতিবেদক:

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে আড়াই লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি।

গণমাধ্যমকে বৈরুত শহরের গভর্নর মারওয়ান আবুউদ বলেন, ২ থেকে আড়াই লাখ মানুষ ঘরবাড়ি হারিয়েছে। কর্তৃপক্ষ তাদের আশ্রয়, খাদ্য এবং পানি সরবরাহে কাজ করছে।

‘বৈরুত ফায়ার সার্ভিসের ১০ সদস্য নিহত হয়েছেন। ক্ষয়ক্ষতি ৩ থেকে ৫শ’ কোটি মার্কিন ডলার (প্রায় ৪৫ হাজার কোটি টাকা)। তার বেশিও হতে পারে।' বলেন গর্ভনর।

২০১৪ সালের একটি নিরাপত্তা প্রতিবেদনের তথ্য তুলে ধরেন গভর্নর। ওই প্রতিবেদনে সম্ভাব্য বিস্ফোরণের বিষয়ে সতর্ক করা হয়। শহরের মানুষের নিরাপত্তা নিশ্চিতে রাজধানী থেকে রাসায়নিকের গুদাম সরিয়ে নেয়ারও পরামর্শ দেয়া হয়।

বিস্ফোরণের পরই মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন। বৈঠক থেকে দুই সপ্তাহের জন্য জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত আসতে পারে।

মঙ্গলবারের ব্যাপক বিস্ফোরণে এ পর্যন্ত শতাধিক মানুষ নিহত হয়েছে। আহত রয়েছে ৪ হাজারের বেশি।

বিস্ফোরণের কারণ জানা যায়নি। গুদামে বাজেয়াপ্ত করা ২ হাজার ৭শ’ ৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট ছিল বলে জানা গেছে। যেগুলো ৬ বছর ধরে সেখানে মজুদ করে রাখা হয়েছে বলেও জানানো হয়।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

লালমনিরহাটে অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ৩

লালমনিরহাটের পাটগ্রামে যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের...

রাতে তিন জেলায় পুলিশের অভিযান, আটক ১,০২৯

কিশোর অপরাধ দমনে চাঁদপুর, লক্ষ্মীপুর ও কুমিল্লায় বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ।...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা