চীনের হয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হুঁশিয়ারি রাশিয়ার
আন্তর্জাতিক

চীনের হয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হুঁশিয়ারি রাশিয়ার

ইন্টারন্যাশনাল ডেস্ক:

চীনের বিরুদ্ধে গোটা বিশ্বকে ঐক্যবদ্ধ করার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর এক বক্তব্য উদ্ধৃত করে বলেন, এ ধরনের উত্তেজনা সৃষ্টিকারী বক্তব্য শুধু ওয়াশিংটন-বেইজিং সম্পর্ককে নয় বরং গোটা বিশ্ব ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করবে।

পম্পেও বৃহস্পতিবার (২৩ জুলাই) এক বক্তব্যে ইউরোপের পাশাপাশি তার ভাষায় বিশ্বের সব স্বাধীনচেতা দেশকে চীনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই বিতর্কিত বক্তব্যে বিস্ময় প্রকাশ করে জাখারোভা আরও বলেন, পম্পেও প্রকৃতপক্ষে চীনের জনগণ, দেশটির সার্বভৌমত্ব ও সামাজিক-রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে অবমাননাকর ও ধৃষ্টতামূলক বক্তব্য দিয়েছেন।

চীনের প্রতি রাশিয়ার অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, মার্কিন সরকার আসলে বেইজিংয়ের সঙ্গে মস্কোর সম্পর্কে ফাটল ধরানোর চেষ্টা করছে। কিন্তু ওয়াশিংটনের এ প্রচেষ্টার বিপরীতে রাশিয়া চীনের সঙ্গে সম্পর্ক আগের চেয়ে বেশি শক্তিশালী করবে বলে তিনি প্রত্যয় ব্যক্তি করেন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা