ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী কাস্তেক্স এবং সাবেক ফিলিপ্পি
আন্তর্জাতিক

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী জ্যঁ কাস্তেক্স

ইন্টারন্যাশনাল ডেস্ক:

প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ২০১৭ সালে ক্ষমতার আসার পরে টানা তিন বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন এদুয়ার্দ ফিলিপ্পি। জনপ্রিয়তার নিরিখে কিছু সমীক্ষায় তিনি সুদর্শন ম্যাক্রোকেও হার মানিয়েছেন। সেই এদুয়ার্দ ফিলিপ্পি শুক্রবার প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তার ইস্তফা গ্রহণ করে শনিবার (৪ জুলাই) নতুন প্রধানমন্ত্রী হিসেবে জ্যঁ কাস্তেক্সের নাম ঘোষণা করেছেন প্রেসিডেন্ট। পাশাপাশি জানানো হয়েছে, পদত্যাগ করলেও নতুন প্রধানমন্ত্রী বহাল হওয়ার আগে পর্যন্ত দায়িত্ব সামলাবেন ফিলিপ্পিই। সম্ভবত রোববারের মধ্যেই সেই রদবদল হয়ে যেতে পারে বলে জল্পনা প্রশাসনের অন্দরে।

৫৫ বছরের কাস্তেক্স এত দিন দক্ষিণ ফ্রান্সের প্রেদসের মেয়রের দায়িত্ব সামলেছেন। ফিলিপ্পির মতো জনপ্রিয় না হলেও অভিজ্ঞ প্রশাসক হিসেবে নামডাক রয়েছে। করোনা-আবহে ফ্রান্সে কী ভাবে লকডাউন তোলা হবে, তার নীল নকশা তৈরির সময়ে কাস্তেক্সের উপরেই ভরসা রেখেছিলেন ফিলিপ্পি। কিন্তু তাকে সরতে হল কেন?

রাজনৈতিক মহলের একাংশের মতে, করোনায় অর্থনৈতিক ভাবে বিপর্যস্ত সরকার। সম্প্রতি স্থানীয় ভোটেও খারাপ ফল করেছে ম্যাক্রোর দল। কোনও বড় শহরেই তারা জিততে পারেননি। এই পরিস্থিতিতে প্রশাসনে রদবদল এনে সরকার পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে বলে মনে করছেন অনেকে। ম্যাক্রো নিজেও সেই ইঙ্গিত দিয়েছেন।

শুক্রবার এক সাক্ষাৎকারে দেশের ভেঙে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতে ‘পুনর্জাগরণ’ ও ‘নতুন পথ’ খোঁজার কথা বলেছেন তিনি। বিরোধী মহলে অবশ্য গুঞ্জন, আকাশচুম্বী জনপ্রিয়তার কারণে প্রেসিডেন্টের চক্ষুশূল হয়ে উঠেছিলেন তিনি।

তবে কারণ যা-ই হোক-না কেন, ফ্রান্সে এই ধরনের রদবদল নতুন নয়। পূর্ণমেয়াদের পাঁচ বছরে প্রশাসনে আগেও বড় রদবদল এনেছেন প্রাক্তন প্রেসিডেন্টরা। তবে ম্যাক্রো সরকারের এই সিদ্ধান্ত ঠিক কি না, করোনা-পরবর্তী পরিস্থিতিতেই জবাব মিলবে।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা