আন্তর্জাতিক

করোনার টিকা সবার লাগবে না!

ইন্টারন্যাশনাল ডেস্ক :

বৈশ্বিক মহামারি করোনাকে বিদায় জানাতে সব রোগীর টিকা প্রয়োজন হবে না বলে মন্তব্য করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মহামারি বিশেষজ্ঞ ও গবেষক সুনেত্রা গুপ্ত।

ভারতের দ্য হিন্দুস্থান টাইমসকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এই মন্তব্য করেন।

সুনেত্রা গুপ্ত বলেন, আমরা এখন পর্যন্ত যা দেখেছি তাতে শারীরিকভাবে সুস্থ, বয়স্ক অথবা রুগ্ন নন অথবা শরীরে বড় ধরনের কোনো রোগ অথবা কোমরবিডিটি নেই। তাদের ক্ষেত্রে এই ভাইরাস সাধারণ জ্বরের চেয়ে উদ্বেগজনক কিছু নয়।

তিনি আরও বলেন, টিকা আবিস্কার হলে মূলত যারা করোনায় আক্রান্ত হওয়ার সবচেয়ে ঝুঁকিতে আছেন তাদের জন্যই ব্যবহৃত হবে। এটা নিয়ে আমাদের অধিকাংশের চিন্তিত হওয়ার প্রয়োজন নেই।

গুপ্ত বলেন, তিনি মনে করেন করোনাভাইরাস মহামারি প্রাকৃতিকভাবেই শেষ হয়ে যাবে এবং ইনফ্লুয়েঞ্জার মতোই এটা মানুষের জীবনে একটা অংশ হয়ে উঠবে। আশা করি ইনফ্লুয়েঞ্জার চেয়ে কোভিড-১৯ এ মৃত্যু কম হবে। আমি মনে করি করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরির কাজ মোটামুটি সহজ। চলতি গ্রীষ্মের শেষের দিকে আমাদের হাতে ভ্যাকসিন কার্যকর হওয়ার প্রমাণ চলে আসা উচিত।

তবে লকডাউনকে অত্যন্ত বিচক্ষণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করলেও ভাইরাসকে দীর্ঘ সময়ের জন্য দূরে রাখতে এটি যথেষ্ঠ নয় বলে মন্তব্য করেন গুপ্ত।

ভাইরাসের দ্বিতীয় প্রাদুর্ভাব বিশ্বের অনেক জায়গায় শুরু হয়েছে বলেও সতর্ক করে দিয়েছেন তিনি।

অক্সফোর্ডের এই অধ্যাপক বলেন, অনেক দেশ সফলভাবে লকডাউন বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে এবং এখন তারা ভাইরাসের পুনরুত্থান দেখছে।

সান নিউজ /সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা