ঘটনা স্থলের ছবি
আন্তর্জাতিক

করাচি স্টক এক্সচেঞ্জে হামলা, নিহত ৬

ইন্টারন্যাশনাল ডেস্ক:

পাকিস্তানের করাচিতে স্টক এক্সচেঞ্জে বন্দুকধারীর হামলায় অন্তত দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও বেশ কয়েকজন। সোমবার (২৯ জুন) সকালে এ হামলা হয়। পুলিশের দাবি, তাদের চালানো নিরাপত্তা অভিযানে চার হামলাকারীও নিহত হয়েছে। তাদের কাছে ভারী অস্ত্রশস্ত্র ছিল। সব মিলিয়ে এ হামলার ঘটনায় প্রাণহানির সংখ্যা ৬। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্টক এক্সচেঞ্জ ভবনটির অবস্থান করাচির উচ্চ নিরাপত্তা অঞ্চলে৷ কেন্দ্রীয় ব্যাংকসহ বেশ কয়েকটি বেসরকারি ব্যাংকেরও প্রধান কার্যালয় রয়েছে সেখানে৷

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ভবনের মূল প্রবেশ পথে গ্রেনেড হামলা চালানোর পর ভেতরে প্রবেশ করে বন্দুকধারীরা। এরপর তারা গুলি ছুড়তে থাকে।

তবে হামলাকারী ঠিক কতজন ছিল এবং তারা কারা সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। পাকিস্তান স্টক এক্সচেঞ্জ এর পরিচালক আবিদ আলী হাবিব বলেছেন, কার পার্ক থেকে এসে বন্দুকধারীরা হামলা চালায় এবং প্রত্যেকের ওপর গুলি চালাতে শুরু করে।

তবে জিও টিভি বলছে ভবনের ভেতরে আটকে পড়া লোকজনকে পেছনের দরজা দিয়ে বের করে আনা হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা