খুলে, দেয়া, হল ,রোম, কেন্দ্রীয়, মসজিদ,
আন্তর্জাতিক

খুলে দেয়া হল রোম কেন্দ্রীয় মসজিদ

ইন্টারন্যাশনাল ডেস্ক:

মহামারি করোনাভাইরাসের প্রকোপ কমে যাওয়ায় ২৬ জুন শুক্রবার থেকে জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে খুলে দেয়া হয়েছে সুপ্রাচীন রোমান সভ্যতার পাদপীঠ ইতিহাস বিশ্রুত রোম মহানগরীতে মাথা উঁচু করে থাকা কেন্দ্রীয় মসজিদ।

১২ হাজার মুসল্লি ধারণ ক্ষমতাসম্পন্ন ৩০ হাজার স্কয়ার মিটার জুড়ে ঐতিহাসিক এই মসজিদটি স্থাপত্য শিল্পের এক চোখধাঁধানো নিদর্শন। উত্তর রোমের মন্তি পারিয়লি এলাকায় ইসলামের পতাকা ওড়ানো এই বিশাল মসজিদ প্রতিষ্ঠায় মিশে আছে দারুণ চমকপ্রদ এক ইতিহাস।

রোম পৌর কর্তৃপক্ষ ১৯৭৪ সালে মসজিদ প্রতিষ্ঠার জন্য সুবিশাল জায়গা দান করলেও দীর্ঘ ১০ বছর অতিবাহিত হয়ে যায় নির্মাণ কাজ শুরু হতেই। ইতালির তৎকালীন রাষ্ট্রপতি সান্দ্রো পেরতিনি ১৯৮৪ সালে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মসজিদ প্রতিষ্ঠায় বিভিন্ন ইতালীয় গোষ্ঠীর কিছু বিরোধিতা থাকলেও তৎকালীন খ্রিস্টান প্রধান ধর্মগুরু পোপ জন পল মসজিদের অনুকূলে বিশেষ সমর্থন প্রদান করেন। তারপরও বিপত্তি বাঁধে মসজিদের নকশা বিশেষ করে মিনার কতটা উঁচু হবে তা নিয়ে।

সাত পাহাড়ের মহানগর রোমের স্কাইলাইনের সাথে সামঞ্জস্যপূর্ণ রাখার মাপকাঠিতে চলে আসে রোমেরই অভ্যন্তরে ভ্যাটিকান সিটির সিম্বোলিক গীর্জার গম্বুজের উচ্চতা। সেন্ট্রাল মসজিদের মিনারের উচ্চতা নগরীর আরেক প্রান্তে অবস্থিত ভ্যাটিকানের গম্বুজের উচ্চতার চাইতে অন্তত এক মিটার কম হবে এমন সমঝোতার মধ্য দিয়ে অবশেষে চূড়ান্ত হয় মসজিদের নকশা। বাংলাদেশসহ বিভিন্ন মুসলিম দেশের সরাসরি অর্থায়ণে নির্মাণ কাজ সুচারুরূপে শেষ হবার পর ১৯৯৫ সালের ২১ জুন আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে এই কেন্দ্রীয় মসজিদ।

রোম কেন্দ্রীয় মসজিদ প্রতিষ্ঠায় মূল অর্থ যোগানদাতা ছিলেন সৌদি আরবের তৎকালীন বাদশাহ ফয়সাল। ইতিহাসের পাতায় সোনার হরফে লিপিবদ্ধ আছে আফগানিস্তানের প্রিন্স মুহাম্মাদ হাসান ও তার স্ত্রীর নামও। বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের অবদানও শ্রদ্ধার সাথে লিপিবদ্ধ আছে রোমের এই ঐতিহাসিক স্থাপনার প্রতিটি ইট-পাথরে। পাওলো পর্তোগেজি, ভিত্তোরিও জিলিওত্তি এবং সামী মুসাওয়ি মসজিদের নকশা প্রণয়ন করেন। পৃথিবীর যে কোন প্রান্ত থেকে মুসলিম ভাইবোনেরা যারা ভূমধ্যসাগর তীরে রোমে বেড়াতে আসবেন তারা এই মসজিদে দু'রাকাত নামাজ পড়ে ধন্য হতেই পারেন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা